ভাইরাল খবর
ক্যানসার যুদ্ধে অবিচল হিনা, নখ নিয়েও কটাক্ষের শিকার
ডিজিটাল ডেস্কঃ ক্যানসার সাধারণত চারটি পর্যায়ে বিভক্ত। যদি প্রথম পর্যায়েই রোগ ধরা পড়ে, তবে অস্ত্রোপচারের মাধ্যমে এটি সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব। কিন্তু রোগটি শরীরে ছড়িয়ে পড়লে প্রয়োজন হয় কেমোথেরাপি, অস্ত্রোপচার ও রেডিয়োথেরাপির মতো জটিল চিকিৎসা পদ্ধতির। ঠিক যেমন লড়াই করছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হিনা খান। তিনি বর্তমানে তৃতীয় পর্যায়ের (স্টেজ ৩) স্তন ক্যানসারে আক্রান্ত এবং কেমোথেরাপি নিচ্ছেন।
কঠিন এই চিকিৎসা প্রক্রিয়ার পার্শ্বপ্রতিক্রিয়াও কম নয়। চুল উঠে যাওয়া অন্যতম। তাই আগেভাগেই নিজের মাথা ন্যাড়া করে ফেলেন হিনা। তবে শুধু চুল নয়, কেমোথেরাপির কারণে নখ শুষ্ক, বিবর্ণ ও দুর্বল হয়ে যাচ্ছে, এমনকি মাঝে মাঝে নিজে থেকেই খুলে পড়ছে।
আরও পড়ুনঃরেখার দাম্পত্য জীবনের ট্র্যাজেডি: ছ’মাসের মধ্যেই আত্মহত্যা করেন স্বামী মুকেশ আগরওয়াল
এদিকে, ক্যানসারের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেলেও, একদল মানুষ অদ্ভুত সব প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন তাঁকে। হিনা জানিয়েছেন, অনেকেই জানতে চাইছেন তিনি নেলপলিশ কেন পরেন না। এমনকি তাঁর বাসার কিছু প্রতিবেশীও এই বিষয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ আবার কটাক্ষ করতেও ছাড়েননি। এর জবাবে অভিনেত্রী বলেন, “কেমোথেরাপির অন্যতম সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া হলো নখের বিবর্ণতা। আমার নখ এখন ভঙ্গুর ও শুষ্ক হয়ে গেছে, কখনও কখনও এমনিতেই খুলে পড়ে। তবে এই পরিবর্তনগুলো সাময়িক, কারণ আমি সুস্থ হয়ে উঠছি। সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞ।”
তবে হিনার অসুস্থতা নিয়েও বিদ্রূপের শিকার হতে হয়েছে তাঁকে। অভিনেত্রী রোজ়লিন খান কটাক্ষ করে প্রশ্ন তুলেছেন, এত কষ্ট নিয়েও কীভাবে হিনা স্বাভাবিক জীবনযাপন চালিয়ে যাচ্ছেন! কিন্তু হিনা প্রমাণ করেছেন, ক্যানসার তাঁর শক্তি কেড়ে নিতে পারেনি—সে লড়াই চালিয়ে যাচ্ছেন, নিজের কাজও বন্ধ করেননি। জীবনযুদ্ধে তিনি এক সাহসী যোদ্ধা।
