অজ্ঞাত পরিচয় প্রৌঢ়ের দেহ উদ্ধার, চাঞ্চল্য গাজোলে
Connect with us

মালদা

অজ্ঞাত পরিচয় প্রৌঢ়ের দেহ উদ্ধার, চাঞ্চল্য গাজোলে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , গাজোল , ১৭ ডিসেম্বর : অজ্ঞাত পরিচয় এক প্রৌঢ়ের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। বুধবার ঘটনাটি ঘটেছে গাজোলের দেওতলা অঞ্চলে থালিপুকুর গ্রামে। জানা যায়, বুধবার রেললাইন থেকে কিছুটা দূরে খড় দিয়ে চাপা দেওয়া ছিল মৃতদেহটি।

এদিন বেলা বাড়তেই এলাকার এক মহিলা গরু চরাতে গেলে মৃতদেহটি তার নজরে আসে। এরপর তার চিৎকারে গ্রামবাসীরা ছুটে আসে এবং খবর দেওয়া হয় গাজোল থানায়। ঘটনাস্থলে গাজোল থানার পুলিশ এসে খড় সরাতেই দেখা যায় বস্ত্রহীন অবস্থায় পরে রয়েছে দেহটি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ এর কাছাকাছি। ওই ব্যক্তির হাত – পা ছিল ভাঙা অবস্থায়। মাথার একদিকে এবং পেছনদিকে রয়েছে গভীর ক্ষত চিহ্ন। এলাকাবাসীদের বক্তব্য, সম্ভবত ওই ব্যক্তিকে খুন করে খড় দিয়ে চাপা দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।