বাংলার ভোটে যেন যুদ্ধ পরিস্থিতি! সারি সারি সাঁজোয়া গাড়ির ভিডিও পোস্ট সিআরপিএফ ডিজির
Connect with us

ভোটের খবর

বাংলার ভোটে যেন যুদ্ধ পরিস্থিতি! সারি সারি সাঁজোয়া গাড়ির ভিডিও পোস্ট সিআরপিএফ ডিজির

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভোটবঙ্গের উত্তাপ যখন মধ্যগগনে, তখন দ্বিতীয় দফার নির্বাচনকে সামনে রেখে নজিরবিহীন নিরাপত্তার (Security) চাদরে ঢাকা পড়ছে বাংলা। প্রথম দফার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার ‘জিরো টলারেন্স’ (Zero Tolerance) নীতিতে ভর করে এগোচ্ছে কমিশন। এই দফায় মোট ২ হাজার ৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, যা সংখ্যার বিচারে প্রথম দফার চেয়েও অনেক বেশি। তবে সবথেকে বেশি নজর কেড়েছে সিআরপিএফ-এর (CRPF) ডিজি জ্ঞানেন্দ্রপ্রতাপ সিং-এর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। সেখানে সারি সারি সাঁজোয়া গাড়ি (Armored Vehicles) বা যুদ্ধের প্রস্তুতি সদৃশ মহড়ার ভিডিও শেয়ার করে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে, এবার অশান্তি রুখতে কোনো আপস করা হবে না।

নির্বাচন কমিশনের (Commission) মূল লক্ষ্য হলো ‘১০০ শতাংশ অশান্তিমুক্ত ভোট’ নিশ্চিত করা। সেই লক্ষ্যে এবার সশরীরে ময়দানে নামছেন সিআরপিএফ-এর ডিজি। তবে বাহিনীর এই ‘সামরিক’ সজ্জা (Military Deployment) দেখে জনমানসে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ কেউ একে ভরসার প্রতীক মনে করলেও, ওয়াকিবহাল মহলের একাংশের মতে, এই রণসজ্জা সাধারণ মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করতে পারে। যেখানে রাজনৈতিক স্লোগান দেওয়া হচ্ছে ‘ভয় আউট ভরসা ইন’, সেখানে সাঁজোয়া গাড়ির দাপট যেন এক ভিন্ন আবহ তৈরি করছে।

Advertisement
ads

উল্লেখ্য, এবারের নির্বাচনে শুধু বুথ নয়, ভোটারদের যাতায়াতের রাস্তাতেও সিসি ক্যামেরা (CCTV Camera) দিয়ে নজরদারি চালানো হবে। আজ কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে কলকাতার পুলিশ কমিশনার ও রিটার্নিং অফিসারদের (Returning Officers) নিয়ে জরুরি বৈঠক ডেকেছে কমিশন। দিল্লির দপ্তরের সরাসরি তত্ত্বাবধানে দফায় দফায় চলছে রণকৌশল (Strategy) নির্ধারণের কাজ। সন্ত্রাসমুক্ত নির্বাচনের লক্ষ্যে কেন্দ্রীয় বাহিনী ও কমিশন এখন সম্পূর্ণ অ্যাকশন মোডে।

Continue Reading
Advertisement