সমাপ্তি হল রায়গঞ্জে শুরু হওয়া বেবী ফুটবল লীগের, ট্রফি প্রদান চ্যাম্পিয়ন ও রানার্স দলকে
Connect with us

রায়গঞ্জ

সমাপ্তি হল রায়গঞ্জে শুরু হওয়া বেবী ফুটবল লীগের, ট্রফি প্রদান চ্যাম্পিয়ন ও রানার্স দলকে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ০৯ মার্চ : উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় বেবী ফুটবল লীগের সমাপ্তি হল মঙ্গলবার। উল্লেখ্য গত ২৩শে ফেব্রুয়ারি রায়গঞ্জ স্টেডিয়ামে অনূর্ধ্ব ১২ পুরুষ ও মহিলা বিভাগে এই ফুটবল লীগের সূচনা হয়।প্রশিক্ষণরত খেলোয়াড়দের মোট আটটি দলে ভাগ করা হয়।

প্রয়াত রায়গঞ্জের বিশিষ্ট ফুটবলারদের নামে সেই সব দলের নামও রাখা হয়।মঙ্গলবার এই ফাইনাল খেলায় পরস্পরের মুখোমুখি হয় স্বর্গীয় সুশান্ত ঘোষ স্মৃতি দল বনাম স্বর্গীয় শম্ভুনাথ মূখার্জী স্মৃতি দল। খেলা শেষে চ্যাম্পিয়ন হয়েছে স্বর্গীয় সুশান্ত ঘোষ স্মৃতি দল। রানার্স আপ হয়েছে স্বর্গীয় শম্ভুনাথ মূখার্জী স্মৃতি দল।খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে ট্রফি তুলে দেন উপস্থিত ব্যক্তিবর্গ।সংস্থার সাধারণ সম্পাদক সুদীপ বিশ্বাস বলেন, উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ফুটবল কোচিং এর ব্যবস্থা রয়েছে সারা বছর ধরে। বড়দের পাশাপাশি ক্ষুদেরাও কোচিং ক্যাম্প -এ অংশ নিয়ে থাকে। কিন্তু বড়দের জন্য বিভিন্ন খেলার সুযোগ থাকলেও অনূর্ধ্ব ১২ বছর বয়সী ছেলেরা সেই অর্থে খেলার সুযোগ পায় না। সেই কারনেই গত বছর কোভিডের আগেই এই লীগের সূচনা হলেও পরে বাতিল হয়ে যায়। সেই কারণেই এই বছর ফের এই বেবী ফুটবল লীগের আয়োজন করা হয়। মূলত ক্ষুদে খেলোয়াড়দের প্রতিভার সর্বাঙ্গীণ বিকাশ সাধনে ও উৎসাহদানে এই টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সুদীপ বাবু।