রাজ্যের খবর
নদিয়ার কল্যানীর এইমস চালু হচ্ছে ১৮ জানুয়ারি থেকে, জানালেন এইমসের অধিকর্তা
নিউজ ডেস্ক , ০৮ জানুয়ারী : নদীয়ার কল্যাণীতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স বা এইমস হাসপাতালের বহির্বিভাগ চালু হচ্ছে আগামী ১৮ জানুয়ারি থেকে। কল্যাণীর কাছে বসন্তপুর এলাকায় ১৭৯ একর জমির ওপর ১২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স।
করোনা অতিমারির কারণে হাসপাতালের কাজকর্ম ঢিলেতালে চললেও বর্তমানে দ্রুত গতিতে চলছে সমস্ত কাজ। ৯৬০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে বেশ কয়েকটি ভবন নির্মাণের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আগামী এপ্রিল মাসে সবকটি বহির্বিভাগ এবং সেপ্টেম্বর থেকে পুরোদস্তুর রোগী ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন কল্যাণী এইমসের কার্যনির্বাহী অধিকর্তা অধ্যাপক রামজি সিং জানিয়েছেন। এই ঘটনায় উত্তরবঙ্গের সাধারণ মানুষের অভিযোগ, কল্যানীর এই এইমস হাসপাতাল আদতে রায়গঞ্জের প্রস্তাবিত হাসপাতাল ৷ যা প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সীর উদ্যোগে কংগ্রেস নেতৃত্বাধীন ইউ পি এ সরকার বরাদ্দ করেছিল ৷ উন্নত চিকিৎসা পরিষেবা থেকে শতযোজন দূরে পিছিয়ে উত্তরবঙ্গের মানুষের ক্ষতি করে এইমস হাসপাতাল হ্যাইজ্যাক করে নদিয়ায় কেন নিয়ে যাওয়া হল তার উত্তর খুঁজছেন তাঁরা।
