দেশ
ভারতে হামলা চালাতে পারে ইসলামিক স্টেট, উদ্বেগ রাষ্ট্রসংঘের
নিউজ ডেস্ক , ০৬ ফেব্রুয়ারি : ভারতের মাটি রক্তাক্ত করতে ষড়যন্ত্র করছে কুখ্যাত আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট -খোরাসন (ISIL-K)। ভারতীয় উপমহাদেশে জেহাদি কার্যকলাপ চালাতে দায়িত্ব নিয়েছে কুখ্যাত সন্ত্রাসবাদী শাহিব-আল-মুহাজির। এমনই আঁচ পেয়ে ভারতকে সতর্ক করেছে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস (António Guterres)।
জানা গেছে ইসলামিক স্টেটের সিরিয়ার বাঘউজের অন্তিম ডেরা দখল করে নেয় মার্কিন মদতপুষ্ট কুর্দিশ মিলিশিয়া ‘সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস’ (এসডিএফ)৷ যার ফলে অল্পদিনেই ভেঙে পড়ে খিলাফত। আর এরপরেই আমির আবু বকর আল বাগদাদিকে খতম করতে উদ্যত হয় মার্কিন বাহিনী। অবশেষে সেই পরিকল্পনা সাফল্য পায় মার্কিন সেনা। মার্কিন বাহিনীর হাতে খতন হয় কুখ্যাত ইসলামিক স্টেটের স্বঘোষিত বাবদাদি। তবে বাগদাদির মৃত্যুর পরে ধ্বংস হয় নি তার সংগঠনটি। তলে তলে সংগঠন শক্তিশালী করতে থাকে তার বাহিনীর সদস্যরা। সম্প্রতি মুখপাত্র আবু হামজা আল-কুরেশি এক অডিও বার্তার মাধ্যমে তাদের নতুন আকার নাম ঘোষণা করেছে। পাশাপাশি বাগদাদির প্রতিশোধ নিতে আমেরিকাকে হুমকিও দেওয়া হয়। এখানেই থেমে নেই ইসলামিক স্টেট -খোরাসন৷ ভারত-সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে নাশকতা চালানোর পরিকল্পনা নিয়েছে শাহিব মুহাজিরের। পাকিস্তান ও আফগানিস্তানের গোপন ডেরাগুলিতে জঙ্গি তৈরির প্রশিক্ষণ চালানো হচ্ছে। ফলে যে কোনও সময় তারা ভারত-সহ প্রতিবেশী দেশগুলিতে হামলা চালাতে পারে। আর এনিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। রাষ্টসংঘের মতো মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, (António Guterres) ইরাক ও সিরিয়ায় জমি খুইয়ে এখন ভারত সহ প্রতিবেশি দেশগুলিতে হামলার সুযোগ খুঁজছে ইসলামিক স্টেট। তাদের হালকা ভাবে নেওয়া উচিত হবে না।
