অযোধ্যায় ধ্বজারোহণে আবেগঘন মোদি, বললেন—শতাব্দীর ক্ষত আজ জুড়লো
Connect with us

দেশের খবর

অযোধ্যায় ধ্বজারোহণে আবেগঘন মোদি, বললেন—শতাব্দীর ক্ষত আজ জুড়লো

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ অযোধ্যার আকাশে আজ সগর্বে উড়ল ‘ধর্মধ্বজ’ (Dharmadhwaj)। রামমন্দিরের সর্বোচ্চ চূড়ায় ন্যায়ের ধ্বজা (Flag of Justice) উত্তোলনের মুহূর্তে আবেগে আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর ভাষায়, “শতাব্দীপ্রাচীন ক্ষত (Centuries-old wound) আজ প্রলেপ পেল।”

বেলা ১১টা ৫০ মিনিট নাগাদ শুরু হয় ধ্বজারোহণ পর্ব। নিচ থেকে ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে নিশান। মোদি গভীর মনোযোগে পুরো প্রক্রিয়া দেখেন, শেষে করজোড়ে নমস্কার ও ফুল অর্পণ করেন তিনি এবং মোহন ভাগবত।

ভাষণে মোদি জানান, “বহু শতকের যন্ত্রণার অবসান ঘটল আজ। শতাব্দীর সংকল্প (Centuries-old Resolve) পূর্ণতা পেল। ৫০০ বছর ধরে জ্বলতে থাকা বিশ্বাসের যজ্ঞ (Yagna) আজ সমাপ্ত হল।”

Advertisement
ads

তিনি আরও বলেন, “আজ অযোধ্যা ভারতের সাংস্কৃতিক চেতনা (Cultural Consciousness)-র আরেক উজ্জ্বল শিখর। গোটা দেশ ও বিশ্ব আজ রামনামে মুখর। প্রতিটি রামভক্তের মনে সীমাহীন তৃপ্তি ও আনন্দ।”

এদিন মোদি জানান, অযোধ্যা এবার দেখবে আধ্যাত্মবাদ (Spiritualism)কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence)–এর মহাসঙ্গম। তাঁর বক্তব্য, “ধর্মধ্বজ বার্তা দেবে—প্রাণ যায়, বচন যায় না। দরিদ্রের পাশে সমাজ দাঁড়াবে—এ কথাও মনে করিয়ে দেবে এই নিশান।”

ধর্মধ্বজ আগামী কয়েকশো বছর আকাশে উড়বে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী।

Advertisement
ads
Continue Reading
Advertisement