দলীয় প্রার্থীর প্রচারে ইটাহারে সূর্যকান্ত মিশ্র
Connect with us

উত্তর দিনাজপুর

দলীয় প্রার্থীর প্রচারে ইটাহারে সূর্যকান্ত মিশ্র

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ০৪ এপ্রিল : একুশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলগুলি। প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন সমস্ত দলের শীর্ষ নেতৃত্বরা।

সেই মর্মে সংযুক্ত মোর্চার সিপিআই পার্টির প্রার্থী শ্রীকুমার মুখার্জির সমর্থনে কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম -এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। রবিবার ইটাহার ব্লকের অন্তর্গত বিধিবাড়ি ময়দানে আয়োজিত সভায় সূর্যকান্ত মিশ্র ছাড়াও সিপিআই পার্টির রাজ্য সম্পাদক মঞ্জু কুমার মজুমদার, সিপিএম পার্টির উত্তর দিনাজপুর জেলা সম্পাদক অপূর্ব পাল, জোট প্রার্থী শ্রীকুমার মুখার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিনের সভামঞ্চ থেকে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেন উপস্থিত নেতৃত্ব।