সৌরভ হত্যাকাণ্ডে চমক! জেলেই গর্ভবতী মুসকান, তদন্তে নয়া মোড়
Connect with us

খুন

সৌরভ হত্যাকাণ্ডে চমক! জেলেই গর্ভবতী মুসকান, তদন্তে নয়া মোড়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মিরাটের বহুচর্চিত সৌরভ রাজপুত হত্যা মামলায় নতুন করে চাঞ্চল্য ছড়াল। স্বামী হত্যায় অভিযুক্ত মুসকান রস্তোগির প্রেগন্যান্সি রিপোর্ট পজিটিভ এসেছে বলে দাবি করেছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম। জেলবন্দি অবস্থাতেই এই টেস্ট হয়। রিপোর্ট পজিটিভ আসায় মামলায় জটিলতা আরও বাড়তে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

কি ঘটেছিল?
গত ১৯ মার্চ থেকে জেলবন্দি রয়েছেন অভিযুক্ত মুসকান রস্তোগি ও তাঁর প্রেমিক সাহিল শুক্লা। দু’জনেই অভিযুক্ত মার্চেন্ট নেভির অফিসার সৌরভ রাজপুতকে নৃশংসভাবে খুনের অভিযোগে। জানা গিয়েছে, লন্ডন থেকে দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই খুন হন সৌরভ। তাঁর নিখোঁজ হওয়ার অভিযোগ জানায় পরিবার। তদন্তে নেমে পুলিশ একটি সিমেন্টের ভরা ড্রামের ভেতরে সৌরভের দেহের ১৫ টি খণ্ড উদ্ধার করে।  এই ঘটনায় সন্দেহের তির প্রথম থেকেই যায় মুসকান ও সাহিলের দিকে। তদন্তে উঠে আসে, খুনের পর দু’জনে মিলে পাহাড়ে বেড়াতে যায়, হোলির পার্টিতে আনন্দ করে।

আরও পড়ুনঃ জেলে মাদকের অভাবে কাহিল মুস্কান ও সাহিল, কঠোর নজরদারিতে অভিযুক্তরা

গর্ভাবস্থার সত্যতা মিলল মেডিক্যাল রিপোর্টে
জেল কর্তৃপক্ষের অনুরোধে সোমবার একটি মেডিক্যাল টিম আসে জেলে। সেখানে মুসকানের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তারপর, চিফ মেডিক্যাল অফিসার অশোক কাটারিয়া জানিয়েছেন, মুসকান গর্ভবতী। তবে এই গর্ভাবস্থা কবে থেকে, কার সন্তানের তা এখনও স্পষ্ট নয়।

Advertisement
ads

তদন্তে নতুন জটিলতা
এই প্রেগন্যান্সি রিপোর্ট তদন্তে নতুন দিক খুলে দিতে পারে। মুসকানের গর্ভাবস্থা তার ও সাহিলের সম্পর্কের গভীরতা আরও পরিষ্কার করতে পারে। পাশাপাশি, জেল হেফাজতে থাকাকালীন প্রেগন্যান্সি নিয়ে প্রশাসনিক স্তরেও নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনায় এখন গোটা রাজ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি না এলেও, শিগগিরই তদন্তে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে ইঙ্গিত তদন্তকারী আধিকারিকদের।

Continue Reading
Advertisement