মৎস্যজীবী হত্যায় অভিযুক্ত ইটালির দুই নাবিকের বিরুদ্ধে ভারতে চলা সমস্ত মামলা বন্ধ করল দেশের সর্বোচ্চ আদালত
Connect with us

দেশ

মৎস্যজীবী হত্যায় অভিযুক্ত ইটালির দুই নাবিকের বিরুদ্ধে ভারতে চলা সমস্ত মামলা বন্ধ করল দেশের সর্বোচ্চ আদালত

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৫ জুন : মৎস্যজীবী হত্যায় মামলায় অভিযুক্ত ইটালির দুই নাবিকের বিরুদ্ধে ভারতে চলা সমস্ত মামলা বন্ধ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। উল্লেখ্য ২০১২ সালে কেরল উপকূলে ভারতের এক্সক্লুসিভ ইকোনোমিক জোনে মাছ ধরছিল একটি নৌকা।

সেই সময় সেখান দিয়ে যাচ্ছিল ইটালির একটি তেল বোঝাই জাহাজ। ওই জাহাজে ছিলেন সালভাতোর গিরোনে ও মাসসিমিলানো লাতোর। অভিযোগ, ভারতীয় জলসীমানায় ঢুকে পড়ার পর গুলি করে দুই ভারতীয় মত্‍সজীবীকে মেরে ফেলেন তাঁরা৷ ইতালীয় ওই দুই নাবিককে আটক করে ভারত৷ খুনের অভিযোগ আনা হয় দু’জনের বিরুদ্ধে৷ যদিও ইতালির তরফে বারংবার জানানো হয়, কেরলের দুই মত্‍সজীবীকে জলদস্যু ভেবেছিলেন গিরোনি, লাতোররা৷ ভুল বুঝে আত্মরক্ষার্থে গুলি চালিয়ে বসেন৷ জানা গিয়েছে, কেরল উপকূলে দুই ভারতীয় মৎস্যজীবীকে হত্যায় অভিযুক্ত ইটালির নাবিক সালভাতোর গিরোনে ও মাসসিমিলানো লাতোরের বিরুদ্ধে চলা সমস্ত মামলা বন্ধ করার নির্দেশ দিয়েছে বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি এম আর শাহর পরিচালনাধীন বেঞ্চ। আদালত সূত্রে খবর, ওই মৎস্যজীবীদের পরিবারকে ১০ কোটি টাকা আর্থিক মদত দেওয়ার নিরিখেই এই রায় দেওয়া হয়েছে। এই অর্থ কেরল হাই কোর্টের কাছে পাঠানো হবে যাতে ওই পরিবারগুলি ক্ষতিপূরণ যথাযথ পায়। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই রায়ের ফলে ইটালি ও ভারতের মধ্যে দীর্ঘ দিনের টানাপোড়েন শেষ হবে।

Continue Reading
Advertisement