ভাইরাল খবর
‘পিস রুম’ থেকে তদারকি, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর উদ্যোগে উত্তরবঙ্গে ত্রাণ জোরদার
ডিজিটাল ডেস্কঃ প্রবল বর্ষণে (heavy rainfall) বিধ্বস্ত উত্তরবঙ্গ (North Bengal)। দার্জিলিং (Darjeeling) সহ একাধিক জায়গায় ধস (landslide) নামায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কোথাও ভেঙে গিয়েছে রাস্তা (road collapse), কোথাও প্লাবিত (flooded) নিচু এলাকা (low-lying areas)। মৃত্যু হয়েছে বহু মানুষের। এমন ভয়াবহ পরিস্থিতিতে আজ, সোমবারই উত্তরবঙ্গ পরিদর্শনে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor C.V. Ananda Bose)।
সূত্রের খবর, সোমবার দুপুরেই রাজ্যপাল পৌঁছে যাবেন উত্তরবঙ্গে। অন্যদিকে, দুর্গতদের সহায়তা এবং পরিস্থিতি মনিটর করতে রাজভবনে (Raj Bhavan) খোলা হয়েছে একটি ‘পিস রুম’ (Peace Room)। এখান থেকে উত্তরবঙ্গের চলমান পরিস্থিতির উপরে নজরদারি চালানো হচ্ছে।
রাজভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু পর্যবেক্ষণ নয়, দুর্গতদের জরুরি সাহায্য (emergency assistance) পৌঁছে দিতে তৈরি করা হয়েছে একটি ‘র্যাপিড অ্যাকশন সেল’ (Rapid Action Cell)। ২৪ ঘণ্টা কাজ করবে এই সেল। দুর্গত অঞ্চলের বাসিন্দারা ফোন বা ইমেলের মাধ্যমে সরাসরি এই সেলের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
যোগাযোগ নম্বর: ০৩৩–২২০০১৬৪১
ইমেল: peaceroomrajbhavan@gmail.com
এই সেলের দায়িত্বে রয়েছেন একজন অফিসার অন স্পেশাল ডিউটি (Officer on Special Duty), যিনি সার্বক্ষণিক তদারকি করবেন।
এদিকে, একই দিনে উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর সঙ্গী হচ্ছেন মুখ্যসচিব (Chief Secretary) মনোজ পন্থ সহ প্রশাসনের শীর্ষকর্তারা। সোমবার বিকেলের মধ্যেই শিলিগুড়ি (Siliguri) পৌঁছনোর কথা মুখ্যমন্ত্রীর। সেখানে জেলা প্রশাসন ও পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক (meeting) করবেন তিনি।
জানা গিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে পরিস্থিতির পূর্ণাঙ্গ পর্যালোচনা (assessment) করবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই তিনি শনিবার মধ্যরাত থেকেই পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছিলেন।
বাড়ি থেকেই মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি (virtually) বৈঠক করেন উত্তরবঙ্গের পাঁচ জেলার জেলাশাসকদের (District Magistrates) সঙ্গে। পর্যটকদের (tourists) নিরাপত্তার স্বার্থে যেখানে যাঁরা রয়েছেন, সেখানেই থাকার পরামর্শ দিয়েছেন তিনি। উদ্ধার কাজের সমস্ত দায়িত্ব দিয়েছে পুলিশ ও প্রশাসনকে।
এছাড়াও, মৃতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দেওয়ারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।


