বলিউডে অভিষেক হতে চলেছে সুনীল শেট্টি তনয় আহানের, নতুন ছবির পোস্টার শেয়ার অক্ষয় কুমারের
Connect with us

বিনোদন

বলিউডে অভিষেক হতে চলেছে সুনীল শেট্টি তনয় আহানের, নতুন ছবির পোস্টার শেয়ার অক্ষয় কুমারের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৩ মার্চ : বলিউডে অভিষেক হতে চলেছে আরো এক স্টার কিডের। এবারে হিন্দী ছবির জগতে পা রাখতে চলেছেন সুনীল শেট্টির ছেলে
 আহান শেট্টি। বহুদিন থেকেই তার বলিউড অভিষেক নিয়ে চর্চা উঠে আসছিল। তবে এবারে আহানের নতুন ছবির পোস্টার শেয়ার করে
বলিউডে তাকে স্বাগত জানালো অক্ষয় কুমার।

আহান শেট্টির ডেবিউ ফিল্ম ‘তড়প’-এর পোস্টার টুইটে শেয়ার করলেন অক্ষয় কুমার। ৯০-এর দশকে বেশ কিছু সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন অক্ষয় কুমার ও সুনীল শেট্টি। সুনীল শেট্টি ছবিতে অভিনয় কমিয়ে দিলেও, চুটিয়ে অভিনয় করে চলেছেন অক্ষয় কুমার। ফলে সহ-অভিনেতার ছেলের প্রথম ছবির পোস্টার শেয়ার করতে গিয়ে তাই আবেগতাড়িত হয়ে পড়েছেন অভিনেতা। আহানের এই ছবির নায়িকা তারা সুতারিয়া। আগামী ২৪ সেপ্টেম্বর বড় পর্দায় রিলিজ করবে এই ছবি। উল্লেখ্য ২০১৫ সালে সূরজ পাঞ্চোলির সঙ্গে ‘হিরো’ ছবিতে ডেবিউ করেছিলেন সুনীল শেট্টির মেয়ে আথিয়া।এবারে বাবা ও দিদির পদাঙ্ক অনুসরণ করে বলিউডে প্রবেশ করতে চলেছেন আহানও

Advertisement
ads

Continue Reading
Advertisement