পোষাক বিভ্রাট নাকি ফ্যাশন স্টেটমেন্ট! মিমে নতুন টার্গেট প্রিয়াঙ্কা চোপড়া
Connect with us

বিনোদন

পোষাক বিভ্রাট নাকি ফ্যাশন স্টেটমেন্ট! মিমে নতুন টার্গেট প্রিয়াঙ্কা চোপড়া

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৪ ফেব্রুয়ারি : ইন্টারনেট জগত তোলপাড়। মিম ট্রেন্ডে নব সংস্করণ প্রিয়াঙ্কা চোপড়ার বল শেপের সবুজ পোশাক। যেকোনো স্যোশাল মিডিয়ায় প্রিয়াঙ্কা চোপড়ার সবুজ, পোলকা-ডটেড বল ড্রেস এখন হাস্যকৌতুক এর খোরাক।

দুর্দান্ত ‘ফ্যাশন স্টেটমেন্ট’, অভিনয়ে বিশ্বজয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবু নেটিজেনদের কাছে রেহাই নেই তার। ‘বোরিয়া বিস্তর,’ থেকে শুরু করে ‘সুতলি বোমা’, ‘ললিপপ লাগিলু’ থেকে ‘ বিরাটের ক্যাচ’ মিম ক্রিয়েশন চলছেই। তবে মিম নিয়ে খুব একটা চিন্তিত নন তিনি। বরং এত মজার মিম তৈরি করে তার দিন ভালো করার জন্য স্যোশাল মিডিয়ায় ধন্যবাদ জানিয়েছেন সকলকে। প্রিয়াঙ্কা বর্তমানে তাঁর আত্মজীবনী ‘আনফিনিসড’ নিয়ে ব্যস্ত। মহামারীর মধ্যেও শুটিং করেছেন তিনি। মূলত হাল্পার্ন ব্র্যান্ডের এই পোশাকটি একটি বিশালাকৃতির। ইন্সটাগ্রামে পোষ্ট করা মাত্রই এই ছবি গুলি ভাইরাল হয়ে যায়। যদিও এক কমেন্টের উত্তরে প্রিয়াঙ্কা প্রতিক্রিয়া ‘ফিগার’ আসলে গুরুত্বপূর্ণ নয়। কড়া অথচ খোশ মেজাজে ট্রোল গুলো ভালোভাবেই সামলাচ্ছেন তিনি। তার বক্তব্য স্যোশাল মিডিয়ার এই ট্রোল গুলিকে বেশি সিরিয়াসলি নিলে বাঁচা যাবে না। তাই পোষাকের ব্যপারে সাহসী ও কনফিডেন্ট প্রিয়াঙ্কা ফের নিজের কাজেই মন দিয়েছেন। ২০২১ এ প্রিয়াঙ্কা কে দেখা যাবে ‘ম্যাট্রিক্স ৪’ টেক্স ফর ইউ সহ বেশ কয়েকটি সিরিজে।

Advertisement
ads

Continue Reading
Advertisement