এভারেস্ট জয় করেও বাঁচতে পারেননি সুব্রত ঘোষ
Connect with us

দুর্ঘটনা

এভারেস্ট জয় করেও বাঁচতে পারেননি সুব্রত ঘোষ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রানাঘাটের বাসিন্দা এবং শিক্ষক সুব্রত ঘোষের (Subrata Ghosh) এভারেস্ট শৃঙ্গ জয়ের পরই ফিরে আসার স্বপ্ন শেষ হলো এক হৃদয়বিদারক ঘটনায়। প্রায় ১৭ ঘণ্টা নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার তার মৃতদেহ উদ্ধার করা হয় মাউন্ট এভারেস্টের হিলারি স্টেপ সংলগ্ন এলাকায়, শৃঙ্গ থেকে খুব কাছাকাছি একটি স্থানে। এই দুঃসংবাদ নিশ্চিত করেছেন স্নোই হরাইজন ট্রেক সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বোধরাজ ভান্ডারি (Bodharaj Bhandari)।

সুব্রতের সঙ্গে ছিলেন বাঙালি পর্বতারোহী রুম্পা দাস (Rumpa Das), যিনি এভারেস্ট জয়ের পর ক্যাম্পে ফিরে আসতে সক্ষম হয়েছেন, তবে বর্তমানে ক্যাম্প ৪-এ অক্সিজেন সাপোর্টে রয়েছেন। রুম্পার অসুস্থতার খবর পাওয়া গেছে।

আরও পড়ুনঃ ‘ইরানকে পারমাণবিক অস্ত্র ছুঁতেও দেব না’, কঠোর অবস্থানে ট্রাম্প

সুব্রত ঘোষ রানাঘাটের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং বাগদা কাপাসাটি মিলনবিথী হাইস্কুলের শিক্ষক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি এভারেস্ট জয়ের স্বপ্ন বোনেছেন এবং এবারের অভিযানে সফল হন। রুম্পা দাসও রানাঘাটের বাসিন্দা এবং প্রায় মাসখানেক আগে দুজন একসঙ্গে এভারেস্ট অভিযানে গিয়েছিলেন। সুব্রতের দিদিও অভিযানে ছিলেন, তবে বেস ক্যাম্পেই থাকতেন।

Advertisement
ads

এর আগেও ফিলিপিন্সের ৪৫ বছর বয়সী পর্বতারোহী ফিলিপ সান্তিয়াগোর মৃত্যু হয় এভারেস্ট শৃঙ্গে। বুধবার রাতে সুব্রত ঘোষ ও রুম্পা দাস শৃঙ্গ জয় করেন, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলে। কিন্তু কিছুক্ষণ পরেই জানা যায়, অক্সিজেনের অভাব ও শারীরিক দুর্বলতার কারণে সুব্রত ক্যাম্পে ফিরে আসতে পারেননি।

এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রানাঘাটসহ পর্বতারোহী মহলে গভীর শোকের ছায়া নেমেছে। গত তিন বছর আগে রুম্পা দাসও এভারেস্ট জয়ের চেষ্টা করেছিলেন, কিন্তু শারীরিক সমস্যার কারণে ব্যর্থ হন। এবারে তাঁদের দুজনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জয়ের খবর এসেও সুব্রত ঘোষ ফিরে আসতে না পারায় দুঃখের স্রোত বইছে।

Continue Reading
Advertisement