রাজনীতি
২১ জুলাইয়ের মঞ্চে রণনীতি, পরদিনই ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ ঘোষণা মমতার
ডিজিটাল ডেস্কঃ বিধানসভা নির্বাচনের আর বেশি দেরি নেই। ২০২৬ সালের ভোটের আগে রাজনৈতিক বার্তা যেমন পৌঁছে দিচ্ছেন, তেমনই প্রশাসনিক স্তরে সক্রিয়ভাবে নয়া কর্মসূচি ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার ধর্মতলার মঞ্চ থেকে ভোটের ‘রোডম্যাপ’ চিহ্নিত করার পর, মঙ্গলবার নবান্ন থেকে এক বড়সড় সরকারি প্রকল্পের সূচনা করলেন তিনি। নতুন এই প্রকল্পের নাম — ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ (Amader Para, Amader Samadhan)।
২ অগস্ট থেকে রাজ্যজুড়ে চালু হতে চলেছে এই নতুন উদ্যোগ। মমতার কথায়, “This is the first-of-its-kind initiative in India.” তিনি দাবি করেছেন, দেশের অন্য কোনও রাজ্যে এমন প্রকল্প আগে হয়নি। উদ্দেশ্য একটাই — সরকার নিজেই পৌঁছে যাবে সাধারণ মানুষের দরজায়, তাঁদের সমস্যার সমাধানে।
আরও পড়ুনঃ মেয়ের প্রেম-বিয়ে মানতে না পেরে বিষ খেয়ে মৃত্যু, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
এই প্রকল্পের জন্য প্রাথমিকভাবে ৮,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, তিনটি করে বুথ নিয়ে তৈরি হবে একটি করে পরিষেবা কেন্দ্র। প্রতিটি এলাকাতেই একদিন করে ‘on-ground camp’ বসবে, যেখানে প্রশাসনের আধিকারিকরা উপস্থিত থাকবেন। স্থানীয় মানুষের অভিযোগ ও সমস্যাগুলি সরাসরি শোনা হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সব কাজ হবে fully online and transparent system-এর মাধ্যমে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, একাধিক ছোট ছোট সমস্যা—বিশেষত গ্রামীণ এলাকার—সরকার সরাসরি শুনবে এবং প্রয়োজনমতো ১০ লক্ষ টাকা পর্যন্ত বরাদ্দ করবে সংশ্লিষ্ট কাজে।
২০২১ সালের ভোটের আগে ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) যেমন অভাবনীয় জনপ্রিয়তা ও রাজনৈতিক ফলাফল এনেছিল, এই নতুন প্রকল্পেও সেই ‘mass connect’ ফেরাতে চাইছে তৃণমূল। প্রশাসনিক উদ্যোগ হলেও এর মধ্যে রয়েছে সুস্পষ্ট political undertone। মমতার কণ্ঠেই ঝরল বার্তা—“সরকারের কাছে আর কাউকে যেতে হবে না, সরকারই পৌঁছে যাবে তাঁদের পাড়ায়।”
এই প্রকল্প কতটা কার্যকর হয় এবং নির্বাচনের মাঠে কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখার।