ঝোড়ো হাওয়া ও বৃষ্টির কবলে রাজ্য, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি
Connect with us

আবহাওয়া

ঝোড়ো হাওয়া ও বৃষ্টির কবলে রাজ্য, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কলকাতা (Kolkata) ও দক্ষিণবঙ্গের (South Bengal) বিস্তীর্ণ অঞ্চলে আগামী কয়েকদিন ধরে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত (Thunderstorm with scattered rain) হতে পারে বলে সতর্ক করল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত এই আবহাওয়া পরিস্থিতি সক্রিয় থাকতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার হাওড়া (Howrah), হুগলি (Hooghly), উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা (North & South 24 Parganas), এবং পূর্ব মেদিনীপুর (East Midnapore) জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে, বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাওয়ার গতি হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। সঙ্গে থাকবে বিক্ষিপ্ত বৃষ্টি (Scattered Showers)। এই পরিস্থিতি শনিবার এবং রবিবারও অব্যাহত থাকবে।

সোমবার থেকে ঝড়বৃষ্টির মাত্রা কিছুটা কমবে বলেও মনে করা হচ্ছে। তাপমাত্রা নিয়ে বিশেষ হেরফের হবে না পরবর্তী দুই দিন। তবে তার পরবর্তী তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে আশঙ্কা।

উত্তরবঙ্গের (North Bengal) জন্যও রয়েছে সতর্কবার্তা। দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), জলপাইগুড়ি (Jalpaiguri), আলিপুরদুয়ার (Alipurduar), কোচবিহার (Cooch Behar), ও উত্তর দিনাজপুর (North Dinajpur) — এই জেলাগুলিতে আগামী চার দিন ধরে ভারী বৃষ্টির (Heavy Rain) সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) ও মালদহ (Malda) জেলায়ও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস মিলেছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করা হয়েছে।

Advertisement
ads

উত্তরবঙ্গেও তাপমাত্রা আগামী তিন দিনে ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি, যা স্বাভাবিকের মধ্যেই রয়েছে।

আবহাওয়ার এই পরিবর্তনজনিত পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি ঝোড়ো হাওয়ার সময় গৃহের ভিতরে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

Advertisement
ads