দাম্পত্য অশান্তি চরমে, স্বামীর যৌনাঙ্গ কেটে হাসপাতালে পাঠাল স্ত্রী
Connect with us

হামলা

দাম্পত্য অশান্তি চরমে, স্বামীর যৌনাঙ্গ কেটে হাসপাতালে পাঠাল স্ত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দাম্পত্য সম্পর্কের টানাপোড়েন এদিন চরম পরিণতির রূপ নিল মালদায়। স্বামীর সঙ্গে দীর্ঘদিনের বিবাদের জেরে তাঁর যৌনাঙ্গ কেটে দিলেন স্ত্রী। গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে ভর্তি করা হয়েছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত সাদলিচক পঞ্চায়েতের বালুচর গ্রামে। আক্রান্ত ব্যক্তির নাম আব্দুল রহমান (Abdul Rahman), যিনি বাসুদেবপুর গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন কারণে গত কয়েক মাস ধরেই আব্দুল ও তাঁর স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। একপর্যায়ে স্ত্রী বাবার বাড়ি ফিরে যান।

আরও পড়ুনঃ স্ত্রীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা, যৌনতার ছলে হত্যা? অভিযোগের কেন্দ্রে এক জিম প্রশিক্ষক

সম্প্রীতি স্ত্রীকে পুনরায় বাড়ি ফিরিয়ে আনার উদ্দেশ্যে গিয়েছিলেন আব্দুল। তবে সেখানে ফের শুরু হয় তীব্র বাদানুবাদ। বিবাদের মাঝেই হঠাৎ করেই স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে তাঁর স্বামীর উপর আক্রমণ চালান এবং অভিযোগ, সেই সময়ই স্বামীর যৌনাঙ্গে কোপ দেন তিনি।

Advertisement
ads

তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত আব্দুলকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক।

Continue Reading
Advertisement