৯ বছর পর ফের এসএসসি পরীক্ষা: নিয়ম ভাঙলে বাতিল হবে উত্তরপত্র, বাড়ছে চাপ ও টেনশন
Connect with us

ভাইরাল খবর

৯ বছর পর ফের এসএসসি পরীক্ষা: নিয়ম ভাঙলে বাতিল হবে উত্তরপত্র, বাড়ছে চাপ ও টেনশন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নয় বছর পর ফের অগ্নিপরীক্ষার মুখে এসএসসি (SSC)। শিক্ষক নিয়োগ (Recruitment) প্রক্রিয়ায় দীর্ঘ টানাপোড়েন ও আইনি জটিলতার পর অবশেষে আজ অনুষ্ঠিত হচ্ছে বহু প্রতীক্ষিত পরীক্ষা। প্রায় ৫ লক্ষ ৬৫ হাজার চাকরিপ্রার্থীর (Aspirants) ভবিষ্যৎ নির্ধারিত হবে এই পরীক্ষার মাধ্যমে।

২০১৬ সালের সেই বিতর্কিত নিয়োগের পর একাধিক মামলার রায় ও পুনর্মূল্যায়নের নির্দেশনার প্রেক্ষিতে ফের শুরু হল শিক্ষক নিয়োগ পরীক্ষা। মোট ৩৫,৭৫২টি শূন্যপদে (Vacancies) নিয়োগের লক্ষ্যে আজ অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা।

পরীক্ষা ঘিরে কড়া সতর্কতায় রয়েছে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। সকাল থেকেই রাজ্যের নানা প্রান্তে চলছে তোড়জোড়। কেউ এসেছেন বর্ধমান থেকে, কেউ বা দক্ষিণ ২৪ পরগনার গ্রামাঞ্চল থেকে। অনেককেই ভোরবেলা থেকেই রওনা হতে হয়েছে পরীক্ষাকেন্দ্রের (Exam Centre) উদ্দেশে। ফলে বাস, ট্রেনে বাড়ছে ভিড়।

পরীক্ষা শুরু দুপুর ১২টা থেকে, তবে সকাল ১০টার মধ্যেই পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে চাকরিপ্রার্থীদের। এমনকি সঠিক সময়ের আগেই পৌঁছনো না গেলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলে জানিয়েছে কমিশন। সঙ্গে থাকতে হবে অ্যাডমিট কার্ড (Admit Card), এবং ভোটার আইডি (Voter ID) বা আধার কার্ড (Aadhaar Card)।

Advertisement
ads

কমিশনের তরফে জানানো হয়েছে, পরীক্ষাকক্ষে ঢোকার সময় স্ক্যান করা হবে বার কোড যুক্ত অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড না থাকলে প্রবেশ একেবারেই নিষিদ্ধ

এছাড়াও, মোবাইল ফোন, ঘড়ি, বা অন্য কোনও ইলেকট্রনিক (Electronic) ডিভাইস সঙ্গে আনা নিষিদ্ধ। এমনকি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ভেন্যু ইনচার্জরাও ফোন নিয়ে ঢুকতে পারবেন না।

উত্তরপত্রে নির্ধারিত সময়ের আগে কিছুই লেখা যাবে না। নিয়ম লঙ্ঘন করলে বাতিল (Disqualified) হতে পারে পরীক্ষার খাতা।

Advertisement
ads

কমিশনের কড়া মনোভাব ও পরীক্ষার বিশাল পরিসর দেখে বোঝাই যাচ্ছে, এই পরীক্ষা শুধু চাকরি পাওয়ারই নয়, বরং বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠার অগ্নিপরীক্ষাও বটে। তবে, সবরকম সতর্কতা সত্ত্বেও, নতুন করে বিতর্কের আবহ তৈরি হবে না তো?