বিনোদন
কলকাতায় আত্মপ্রকাশ ‘Spark Entertainment’-এর, প্রথম উদ্যোগেই নজর কাড়ল ‘দুর্গাপ্রণতি’
ডিজিটাল ডেস্কঃ নতুন প্রযোজনা সংস্থা হিসেবে কলকাতার সাংস্কৃতিক অঙ্গনে আত্মপ্রকাশ করল Spark Entertainment। সংস্থার প্রতিষ্ঠাতা প্রেরণা পাল চৌধুরীর উদ্যোগে আয়োজন করা হয়েছে এক বিশেষ দুর্গাপূজা থিমে ফটোশুট, যার নাম ‘দুর্গাপ্রণতি’।
এই ফটোশুটে অংশ নিয়েছেন মোট ২৬ জন মডেল, যাঁরা বাঙালির দুর্গোৎসবের আবেগ, রঙ ও ঐতিহ্যকে তুলে ধরেছেন নানা শৈল্পিক ভঙ্গিমায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেলিভিশনের পরিচিত মুখ সায়ন্তনী মজুমদার, যিনি এই উদ্যোগকে “পূজোর আগে এক অনন্য সাংস্কৃতিক প্রণাম” বলে আখ্যা দেন।
আরও পড়ুনঃভিনরাজ্যে বাঙালি হেনস্তার প্রতিবাদে সরব মমতা, বললেন ‘‘আমি অর্ধেক রুটি খেলে আপনিও পাবেন”
এই প্রজেক্টের প্রধান পৃষ্ঠপোষক ছিল Minu Fashion Saree। তাদের পোশাকেই ফুটে উঠেছে বাঙালি নারীর উৎসবমুখর রূপ ও গরিমা। ফটোশুটটি শুধুমাত্র একটি চিত্রগ্রহণ নয়, বরং এটি এক ধরণের আর্ট ইনস্টলেশন — যেখানে সাজ, সংস্কৃতি ও শ্রদ্ধা মিশে তৈরি হয়েছে এক আবেগময় ক্যানভাস।
প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘দুর্গাপ্রণতি’ হচ্ছে তাদের সাংস্কৃতিক যাত্রার প্রথম পদক্ষেপ। সামনে আরও বেশ কিছু ভাবনাচিন্তা ও কাজের পরিকল্পনা রয়েছে যা বাংলা বিনোদন ও সংস্কৃতির জগতে নতুন মাত্রা আনবে বলে আশাবাদী সংস্থার কর্ণধার।
Spark Entertainment-এর এই শুভ সূচনা নিঃসন্দেহে বাঙালির শারদ উৎসবকে আরও সমৃদ্ধ করল।