টিকা নেওয়ার পর ১৪ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া
Connect with us

দেশ

টিকা নেওয়ার পর ১৪ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৬ জানুয়ারী : শনিবার দেশজুড়ে শুরু হয় করোনা টিকাকরণ। এই টিকাকরণের পর রাজ্যে ১৪ জনের শরীরে কমবেশি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। তার মধ্যে একজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সিসিইউ-তে ভর্তি রাখা হয়েছে।

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, শনিবার ভ্যাকসিন নেওয়ার পর এই ১৪ জন অসুস্থ বোধ করেন। তাদের মধ্যে একজন কলকাতার বিসি রায় শিশু হাসপাতালের একজন নার্সিং স্টাফ। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, পিঙ্কি শূর নামে ওই নার্সিং স্টাফ শনিবার বিকালে টিকা নেওয়ার পর অসুস্থ বোধ করেন। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ভরতি করা হয় এন আর এস মেডিকেল কলেজ ও হাসপাতালে। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী বলেন, “ড্রাগ সেনসিটিভিটির জন্য এমন হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে ভ্যাকসিনের কারণেও এমন হতে পারে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ‘এদিকে ওই নার্সিং স্টাফকে হাসপাতালে আরও দু’দিন রেখে তারপর ছুটি দেওয়া হতে পারে।” বাকি ১৩ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, শনিবার এরাজ্যে ১৫ হাজার ৭০৭ জনকে করোনার টিকার প্রথম ডোজ় দেওয়া হয়েছে।