দেশজুড়ে রেকর্ড আক্রান্ত করোনায়। বাড়ছে মৃতের সংখ্যা
Connect with us

দেশ

দেশজুড়ে রেকর্ড আক্রান্ত করোনায়। বাড়ছে মৃতের সংখ্যা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১১ এপ্রিল : দেশে ফের রেকর্ড আক্রান্ত করোনায়। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫২ হাজার ৮৭৯ জন।

নতুন করে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মারা গেছেন ৮৩৯ জন। সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯০ হাজার ৫৮৪ জন। করোনা নিয়ে সাধারণ মানুষের আতঙ্কের মাঝেই সারা দেশে এখনও পর্যন্ত মোট ১০ কোটি ১৫ লাখ ৯৫ হাজার ১৪৭ জনের শরীরে টিকা প্রয়োগ করা হয়েছে। এটি পঞ্চম দিন যেখানে প্রায় ১ লাখের উপর আক্রান্তের সংখ্যা রয়ে গিয়েছে। বাড়ছে বইকি কমছে না।৩২ দিন ধরে টানা ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সক্রিয় রোগীর সংখ্যা১১,০৮,০৮৭ জন। জানা যাচ্ছে, প্রায় ৮.২৯ শতাংশ হারে বাড়ছে রোগী।করোনাভাইরাস সংক্রমণের লাগামছাড়া উর্ধ্বগতিতে রাশ টানতে একাধিক রাজ্যে সোমবার থেকে লকডাউন সহ নিষেধাজ্ঞা জারি হয়েছে। যার মধ্যে রয়েছে, মহারাষ্ট্র, দিল্লি, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের করোনা বুলেটিন বলছে, এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ কোটি ৩৩লক্ষ ৫৮ হাজার ৮০৫ জন।