রাস্তা নিয়ে বিবাদে চললো গুলি, উত্তেজনা চাঁচলে
Connect with us

মালদা

রাস্তা নিয়ে বিবাদে চললো গুলি, উত্তেজনা চাঁচলে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক : রাস্তা ঘিরে দেওয়াকে নিয়ে বিবাদের জেরে গুলি চালানোর অভিযোগ উঠলো প্রাক্তন এক সেনাকর্মীর বিরুদ্ধে। রবিবার সন্ধেয় ওই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদহের চাঁচলের দিয়াগঞ্জ এলাকায়।

খবর পেয়ে এলাকায় গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। যদিও পরে তিনজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। পুলিশ ও স্থানীয়সুত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা প্রাক্তন সেনাকর্মী জগন্নাথ দাস বাড়ির সামনে যাতাযাতের রাস্তা পাকা দেওয়াল দিয়ে ঘিরে দেন। ওই রাস্তার জায়গাটি তার নিজস্ব, এই দাবীতে সেটি ঘিরে দেন জগন্নাথ দাস। ফলে ওই রাস্তা বন্ধে যাতায়াত করতে গিয়ে বিপাকে পড়েন বেশ কয়েকটি পরিবারের সদস্যরা। ঘুরপথে পুকুরের পাড় ধরে যাতায়াত করছিলেন তারা।কিন্তু রবিবার এক প্রসূতিকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দেওয়াল ভাঙ্গা নিয়ে জগন্নাথের সঙ্গে প্রতিবেশীদের বিবাদ বাধে। তারা দেওয়াল ভাঙার চেষ্টা করতেই জগন্নাথ তার লাইসেন্সধারী বন্দুক থেকে গুলি চালান বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ গেলে অভিযুক্তের পরিবারের সকলে পুলিশের উপরে লাঠিসোটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। এদিকে জগন্নাথের ছোঁড়া গুলি গৃহবধূর পায়ে ও এক প্রতিবেশীর কাঁধে লেগেছে বলে অভিযোগ। জখম ওই ব্যক্তি ও গৃহবধূ বর্তমানে চাঁচল হাসপাতালে ভর্তি। পরে বিরাট পুলিশ বাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় অভিযুক্ত জগন্নাথ দাস, তার স্ত্রী ও ছেলেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

 

আরও পড়ুন ……..বাংলা আবাস যোজনায় দুর্ণীতির অভিযোগ গোয়ালপোখর -২ ব্লকে

Advertisement
ads ads