নিউটাউনে মহিলা পুলিশকে হেনস্থা, মদ্যপ দুই যুবক গ্রেফতার
Connect with us

কলকাতা

নিউটাউনে মহিলা পুলিশকে হেনস্থা, মদ্যপ দুই যুবক গ্রেফতার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নিউটাউনে কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরের সঙ্গে দুর্ব্যবহার ও শীলতাহানির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, তারা মদ্যপ অবস্থায় ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় সেক্টর ফাইভ থেকে নিউটাউনের দিকে আসার সময় বলাকা আবাসনের কাছে এক ডিভাইডারে সজোরে ধাক্কা মারে ওই যুবকদের গাড়ি। স্থানীয় বাসিন্দারা জানান, তারা বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন, যা দেখে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন। এরপর নিউটাউন থানার পুলিশ গাড়ি-সহ দু’জনকে আটক করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুনঃ কাশ্মীর ভারতেরই থাকবে, পাকিস্তানের দাবিকে রাষ্ট্রসংঘে উড়িয়ে দিল ভারত

সেখানেই কর্তব্যরত মহিলা সাব-ইন্সপেক্টর তাদের নাম জিজ্ঞাসা করলে তারা অসহযোগিতা শুরু করেন। অভিযোগ, অভিযুক্তরা ওই অফিসারের গায়ে হাত দেয়, ধাক্কাধাক্কি করে এবং তাঁর পোশাক ধরে টানাটানি করে। সঙ্গে সঙ্গেই পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ধৃত দুই যুবকের নাম উজ্জ্বল কুমার ও কানাইয়া কুমার। তারা বিহারের বাসিন্দা এবং কলকাতার বড়বাজারে ব্যবসা করেন। বর্তমানে নিউটাউনে ভাড়া থাকেন। শনিবার তাদের বারাসত আদালতে তোলা হবে।

Advertisement
ads

সম্প্রতি, দেশের বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা বাড়ছে। কয়েকদিন আগেই অন্ধ্রপ্রদেশের গুডিভাদা গ্রামে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে মদ্যপ যুবকেরা এক মহিলা পুলিশ অফিসারকে আক্রমণ করে। অভিযোগ, ওই যুবকদের মদত দিয়েছিলেন এক স্থানীয় রাজনৈতিক নেতা। নিউটাউনের এই ঘটনা ফের সেই একই প্রবণতার দিকেই ইঙ্গিত করছে, যা সমাজের নিরাপত্তা ও শৃঙ্খলার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।

Continue Reading
Advertisement