মহিলাকে পাঠানো আপত্তিকর ভিডিও ফাঁস, বিপাকে শাসকদলের নেতা
Connect with us

রাজনীতি

মহিলাকে পাঠানো আপত্তিকর ভিডিও ফাঁস, বিপাকে শাসকদলের নেতা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃপূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে তৃণমূল কংগ্রেসের এক নেতাকে ঘিরে তুমুল বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে প্রায় ৩০ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও, যেখানে অভিযুক্ত নেতাকে উলঙ্গ অবস্থায় আত্মসন্তুষ্টিতে (masturbation) লিপ্ত থাকতে দেখা যাচ্ছে। দলীয় সূত্রে খবর, ওই ভিডিওটি ইতিমধ্যেই তৃণমূলের স্থানীয় এবং জেলা স্তরের একাধিক নেতার কাছে পৌঁছে গিয়েছে।

অভিযোগ, অভিযুক্ত নেতা স্বেচ্ছায় ওই ভিডিও এক মহিলার মোবাইলে পাঠিয়েছিলেন। পরে সেই মহিলার হাত দিয়েই এটি জনসমক্ষে আসে বলে জানা গেছে। তবে লজ্জা ও সামাজিক চাপের কারণে মহিলা এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনও complaint জানাননি। রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে যে, বছর তিনেক আগে ওই নেতাকে দলের একটি গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছিল। এর আগে তিনি আউশগ্রামের একটি পঞ্চায়েতের উপপ্রধানের দায়িত্বে ছিলেন। বছর ছয়েক আগে বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়ায় তাঁকে একসময় দল থেকে বহিষ্কারও করা হয়েছিল। কিন্তু তৎকালীন ব্লক সভাপতির ঘনিষ্ঠতার জোরে আবারও দলে ফেরা এবং পরে পদ লাভ—সবই হয়েছিল খুব অল্প সময়ের ব্যবধানে।

আরও পড়ুনঃ কালিয়াগঞ্জে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে খুনের চেষ্টার অভিযোগ, হেমতাবাদ পুলিশের জালে স্বামী

ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের রাজ্য এসসি-এসটি সেলের চেয়ারম্যান জানিয়েছেন, “আমরা বিষয়টি খতিয়ে দেখছি। দলের শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে। যদি প্রমাণিত হয় যে তিনি অপরাধমূলক বা আপত্তিকর আচরণ করেছেন, তবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

Advertisement
ads

সূত্রের খবর, ভিডিও ফাঁস হওয়ার পর গুসকরার তৃণমূল কার্যালয়ে ওই নেতার প্রবেশে বিধায়ক মৌখিক নিষেধাজ্ঞা জারি করেছেন। যদিও বিধায়ক প্রকাশ্যে মুখ খুলতে চাননি। তাঁর বক্তব্য, “ঘটনা সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত নই, তবে খোঁজ নিয়ে দেখব।”

এই ভিডিও কেলেঙ্কারি ঘিরে আউশগ্রাম ও আশপাশের রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন—দল কি এবারও অভিযুক্ত নেতাকে রক্ষা করবে, নাকি কড়া ব্যবস্থা নেবে?

Continue Reading
Advertisement