SIR থেকে ‘পাড়ায়-পাড়ায় সমাধান’—সাংসদদের নিয়ে বৈঠকে মমতা
Connect with us

রাজনীতি

SIR থেকে ‘পাড়ায়-পাড়ায় সমাধান’—সাংসদদের নিয়ে বৈঠকে মমতা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সোমবার বিকেল সাড়ে চারটায় তৃণমূল সাংসদদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এই বৈঠকে সংসদে তৃণমূল সাংসদদের করণীয়, কোন কোন ইস্যুতে সরব হওয়া প্রয়োজন—তা নিয়ে দিকনির্দেশ দেবেন তিনি।

রাজনৈতিক মহলের মতে, আগামী বছরের নির্বাচনকে সামনে রেখেই এই বৈঠক গুরুত্বপূর্ণ। বিশেষত SIR (Special Summary Revision) ইস্যুতে রাজ্য-রাজনীতি ইতিমধ্যেই উত্তপ্ত। শোনা যাচ্ছে, বিহারের পর অগস্টেই বাংলায় ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করতে পারে নির্বাচন কমিশন। বিহারে খসড়া তালিকা থেকে প্রায় ৬১ লক্ষ নাম বাদ যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা সরব হয়েছে, আর বাংলায়ও এই ইস্যুতে শাসকদল সতর্ক। তৃণমূল ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে—কোনও যোগ্য ভোটারের নাম যদি বাদ পড়ে, তারা রাস্তায় নেমে প্রতিবাদ করবে। এই প্রেক্ষাপটে সাংসদদের করণীয় স্পষ্ট করতেই মুখ্যমন্ত্রীর বৈঠক।

আরও পড়ুনঃ রায়গঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজসহ যুবক গ্রেপ্তার, পারিবারিক বিবাদে মারধরের অভিযোগ

এছাড়া, রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘পাড়ায়-পাড়ায় সমাধান’ (Paray Paray Samadhan) নিয়েও সাংসদদের ভূমিকা নির্ধারণ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচিতে সাংসদদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বার্তা দেওয়া হতে পারে বলে দলীয় সূত্রের খবর।

Advertisement
ads

শুধু মুখ্যমন্ত্রীই নন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) আগামী ৫ অগস্ট আরেকটি ভার্চুয়াল বৈঠক করবেন। সেখানে দলের সব জেলা সভাপতি ও শাখা সংগঠনের প্রধানরা উপস্থিত থাকবেন। ধারনা করা হচ্ছে, দুটি বৈঠকই আসন্ন রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচনী কৌশলকে আরও সুসংগঠিত করতে বড় ভূমিকা নেবে।

Continue Reading
Advertisement