খেলার খবর
রোহিত-গিল মাঠে ব্যর্থ, ড্রেসিংরুমে খোশমেজাজে পপকর্ন খাচ্ছেন! ভিডিও দেখে ক্ষোভে ফেটে পড়লেন নেটিজেনরা
ডিজিটাল ডেস্কঃ রবিবার পার্থ (Perth)-এ অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে প্রথম ওয়ানডে (ODI) ম্যাচে ভারতের (India) শুরুটা মোটেই ভালো হয়নি। প্রত্যাবর্তনের ম্যাচে অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) কাছ থেকে ছিল বিপুল প্রত্যাশা, কিন্তু তিনি মাত্র ৮ রানেই (8 runs) ফিরলেন সাজঘরে। এরপরই দেখা গেল, ড্রেসিংরুমে (dressing room) খোশমেজাজে বসে পপকর্ন (popcorn) খাচ্ছেন রোহিত। সেই ভিডিও ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়লেন নেটিজেনরা (netizens)।
— Serah (@QueSerahSerah_) October 19, 2025
অনেকে লিখেছেন, “আমরা যার জন্য মন খারাপ করছি, সে দিব্যি পপকর্ন খাচ্ছে!” কেউ মজা করে বলছেন, “সম্ভবত একসঙ্গে পপকর্ন খাওয়ার জন্যই তাড়াতাড়ি আউট হয়েছে ।” কারও প্রশ্ন— “ব্যর্থতার পর ড্রেসিংরুমে ঠিক কী নিয়ে এত হাসিঠাট্টা?”
এই সিরিজ যে রোহিত এবং বিরাট— দুই মহারথীর জন্যই কার্যত অগ্নিপরীক্ষা (litmus test), তা বলাই বাহুল্য। বিশেষ করে সাম্প্রতিক সময়ে তাঁদের ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছে নির্বাচক ও ক্রিকেট বিশেষজ্ঞদের পক্ষ থেকে। তাই এই সিরিজ তাদের ক্যারিয়ার টিকিয়ে রাখার লড়াইও (career-saving battle)। অথচ প্রথম ম্যাচেই দু’জনেই ব্যর্থ। রোহিত আউট ৮ রানে, বিরাট শূন্য রানে (0 run)। এমনকি শুভমান গিল (Shubman Gill)-ও ফিরলেন মাত্র ১০ রানে।
মাঠের হতাশার পর বৃষ্টি (rain) বাধায় খেলা বন্ধ হয়ে যায়। সেই সময়ই ক্যামেরায় ধরা পড়ে রোহিত ও গিলের খোশমেজাজে পপকর্ন খাওয়া ও হাসাহাসি। মুহূর্তেই ভাইরাল (viral) সেই দৃশ্য।
ক্রিকেটভক্তদের একাংশ এই আচরণে ব্যথিত। কারও মতে, “এদের পারফরম্যান্সে আমাদের সপ্তাহান্ত খারাপ গেল, কিন্তু ওদের কিছু যায় আসে না।” আবার কেউ বলেন, “ক্রিকেটারদের এমন মনোভাবই দলের উপর নেতিবাচক প্রভাব ফেলছে।”
পারফরম্যান্সের চেয়ে মাঠের বাইরের হালচাল নিয়েই এখন বেশি আলোচনা সোশ্যাল মিডিয়ায়। পরের ম্যাচে এই সমালোচনার কী জবাব দেন ‘রো-কো’ জুটি, সেটাই এখন দেখার।


