বিশ্বের খবর
গাজা নট ফর সেল! স্কটল্যান্ডে ট্রাম্পের বিলাসবহুল রিসর্ট ভাঙচুর, নেপথ্যে কারা
নিউজ ডেস্ক: গত শনিবারই প্রকাশ্যে এসেছিল স্কটল্যান্ডের নির্জন প্রান্তে গল্ফ রিসর্টের ছবি। সেই বাড়ির মালিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশাল জায়গা জুড়ে বিস্তৃত সুদৃশ্য রিসর্টের বিভিন্ন জায়গায় ভাঙচুর চালানো হয়েছে। কোথাও হাতুড়ির আঘাত, কোথাও বড় বড় পাথর ছোড়ার দাগ প্রকাশ্যে এসেছে। এমনকি ভেঙে ফেলা হয়েছে জানলা, দরজার কাচ। তবে প্রশ্ন উঠছে কে বা কারা ট্রাম্পের রিসর্টে ভাঙচুর চালালেন? এবার খোঁজ পাওয়া গেল সেই উত্তরের।
আমেরিকার প্রশাসন যখন ইজ়রায়েলকে অস্ত্র দিচ্ছে এবং গাজ়াকে নির্মূল করার পরিকল্পনা করছে, তখন সেখানকার মানুষ চুপচাপ বসে থাকবে না। তাই এবার ট্রাম্পের রিসোর্টে হামলার ঘটনা ঘটালো প্যালেস্টাইনপন্থীরা বলে মনে করা হচ্ছে। ট্রাম্পের গাজ়া অধিগ্রহণ মন্তব্যের সমালোচনা করে একটি বিবৃতিও জারি করেছে প্যালেস্টাইনপন্থী গোষ্ঠী।
আরও পড়ুন–ফের অগ্নিগর্ভ সিরিয়া! ২দিনে মৃত হাজারেরও বেশি মানুষ
স্কটল্যান্ডের নির্জন প্রান্তে গল্ফ রিসর্টের বাগানে সাদা কালিতে বড় বড় অক্ষরে লেখা গাজা নট ফর সেল অর্থাৎ গাজা বিক্রি নেই। শনিবারই ঘটনার ছবি প্রকাশ্যে এসেছিল। ভাঙচুরের ঘটনার দায় নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করলো প্যালেস্টাইন অ্যাকশন নামক এক গোষ্ঠী। এই গোষ্ঠী সাধারণত প্যালেস্টাইনপন্থীদের। তাদের কথায়, গাজ়ার প্রতি ট্রাম্পের মনোভাব আমরা প্রত্যাখ্যান করি। তিনি যেন গাজ়াকে নিজের সম্পত্তি মনে না করেন।
সম্প্রতি, আমেরিকা সফরে গিয়েছিলেন ইজ়রায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক সারেন। বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট গাজ়া দখলের হুঁশিয়ারি দেন। ট্রাম্প ঘোষণা করেন, গাজ়া ভূখণ্ডের দখল নেবে আমেরিকাই! ইজ়রায়েলি এবং প্যালেস্টাইনিদের সংঘাতে এত দিন আমেরিকা যে নীতি নিয়েছে, তা ভেঙে দেবেন। মার্কিন প্রেসিডেন্টের কথায়, আমেরিকা গাজা ভূখণ্ডের দখল নেবে। আমরাই ওই ভূখণ্ডের মালিক হব। ট্রাম্পের দাবি, আমরা গাজার উন্নতি করবো।
আরও পড়ুন–বিদেশের মাটিতে হিন্দু মন্দিরে হামলা! পাল্টা প্রতিক্রিয়া ভারতের
