ঘরোয়া স্টাইলে রেস্টুরেন্টের স্বাদ! সুস্বাদু ক্রিস্পি মাঞ্চুরিয়ান বল!
Connect with us

ফুড

ঘরোয়া স্টাইলে রেস্টুরেন্টের স্বাদ! সুস্বাদু ক্রিস্পি মাঞ্চুরিয়ান বল!

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মাঞ্চুরিয়ান বল চাইনিজ ফিউশন খাবারের একটি জনপ্রিয় আইটেম। এটি মুচমুচে সবজি বা চিকেন বল দিয়ে তৈরি হয়, যা ট্যাঙ্গি ও ঝাল মাঞ্চুরিয়ান সসে টস করা হয়। চাইনিজ ফ্রায়েড রাইস বা নুডলসের সাথে পরিবেশন করলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়! চলুন দেখে নেওয়া যাক সহজ রেসিপি—

উপকরণ:

বল তৈরির জন্য:

  • ১ কাপ বাঁধাকপি (কুচানো)।
  • ½ কাপ গাজর (কুচানো)।
  • ½ কাপ ক্যাপসিকাম (কুচানো)।
  • ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার।
  • ২ টেবিল চামচ ময়দা।
  • ১ চা চামচ আদা-রসুন বাটা।
  • লবণ ও গোলমরিচ গুঁড়ো (পরিমাণমতো)।
  • ১ চা চামচ সয়া সস।
  • ১ চা চামচ কাশ্মিরি লঙ্কা গুঁড়ো (রঙের জন্য)।
  • ১ চা চামচ চিলি ফ্লেক্স (ঐচ্ছিক)।
  • ভাজার জন্য তেল।

আরও পুড়ুনঃ রেস্টুরেন্ট নয়, এবার ঘরেই তৈরি করুন ক্রিমি ও সুস্বাদু সুইট কর্ন সুপ!

গ্রেভির জন্য:

  • ১ টেবিল চামচ সয়া সস।
  • ১ টেবিল চামচ চিলি সস।
  • ১ টেবিল চামচ টমেটো সস।
  • ১ চা চামচ ভিনেগার।
  • ১ চা চামচ কর্নফ্লাওয়ার (২ টেবিল চামচ জলে গুলে নিতে হবে)।
  • ২ চা চামচ তেল।
  • ১ চা চামচ আদা-রসুন কুচি।
  • ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি।
  • ২ টেবিল চামচ ক্যাপসিকাম কুচি।
  • লবণ ও গোলমরিচ গুঁড়ো (স্বাদ অনুযায়ী)।

প্রণালী:

১: ক্রিস্পি বল তৈরি করাঃ 

একটি বাটিতে বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, আদা-রসুন বাটা, লবণ, গোলমরিচ ও সয়া সস দিয়ে ভালোভাবে মেশান। তারপর এতে কর্নফ্লাওয়ার ও ময়দা দিন, তারপর সব উপকরণ মিশিয়ে ছোট ছোট বল তৈরি করুন। এইবার কড়াইতে তেল গরম করে মিডিয়াম আঁচে বলগুলো গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিন। অতিরিক্ত তেল ঝরিয়ে নিন।

২: মাঞ্চুরিয়ান গ্রেভি তৈরিঃ 

Advertisement
ads

এইবার একটি প্যানে ২ চা চামচ তেল গরম করে আদা-রসুন কুচি ভেজে নিন। এরপর পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে ১-২ মিনিট নেড়ে নিন। এবার এতে সয়া সস, চিলি সস, টমেটো সস, ভিনেগার ও অল্প লবণ দিন।পরিমাণমতো জল দিয়ে ফুটতে দিন, তারপর কর্নফ্লাওয়ার মিশ্রণ ঢেলে দিয়ে নাড়তে থাকুন, যাতে গ্রেভি ঘন হয়ে আসে। তারপর এতে ভাজা বলগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

পরিবেশনঃ 

গরম গরম ক্রিস্পি মাঞ্চুরিয়ান বল পরিবেশন করুন ফ্রায়েড রাইস বা নুডলসের সাথে! চাইলে উপরে সামান্য তিল বা কুচি করা ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন।

Advertisement
ads
Continue Reading
Advertisement