রেস্টুরেন্ট নয়, এবার ঘরেই তৈরি করুন ক্রিমি ও সুস্বাদু সুইট কর্ন সুপ!
Connect with us

ফুড

রেস্টুরেন্ট নয়, এবার ঘরেই তৈরি করুন ক্রিমি ও সুস্বাদু সুইট কর্ন সুপ!

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ  এখন ভুট্টার সময় আর এই ভুট্টা দিয়ে যদি সুইট কর্ন সুপ পাওয়া যায় তাহলে তো আর কথাই নাই। গরম গরম পরিবেশন করলে এর আরামদায়ক উষ্ণতা মুহূর্তেই মন ভালো করে দেয়। স্বাস্থ্যসচেতনদের জন্যও এটি আদর্শ, কারণ এতে ফ্যাট কম কিন্তু পুষ্টিগুণ ভরপুর। চাইনিজ খাবারের শুরুতেই এই সুপ রেস্টুরেন্টে জনপ্রিয়, তবে সহজ রেসিপির কারণে বাড়িতেও ঝটপট বানিয়ে নেওয়া যায়। ঝাল-নুন-মিষ্টির ব্যালান্সের কারণে ছোট-বড় সবাই এটি পছন্দ করে। সন্ধ্যাবেলায় বা ঠান্ডা দিনে এক বাটি সুইট কর্ন সুপ স্বাদ ও উষ্ণতার এক দুর্দান্ত মেলবন্ধন!  চলুন জেনে নেই রেসেপিটি।

উপকরণ:

সুইট কর্ন (ক্রিম স্টাইল বা গুঁড়ো করা) – ১ কাপ
গোল্ডেন কর্ন (সিদ্ধ করা) – ½ কাপ 
গাজর (কুচি করা) – ¼ কাপ
ফ্রেঞ্চ বিনস (মিহি কাটা) – ¼ কাপ
ক্যাপসিকাম (ঐচ্ছিক, কুচি করা) – ২ টেবিল চামচ
রসুন (কুচি করা) – ১ চা চামচ
ভেজিটেবল স্টক বা জল – ৩ কাপ
কর্ণফ্লাওয়ার – ২ টেবিল চামচ (১/৪ কাপ জলে গুলিয়ে নিন)
সয়া সস – ১ চা চামচ
ভিনেগার – ১ চা চামচ
চিনি – ১ চা চামচ (ঐচ্ছিক, স্বাদ অনুযায়ী)
লবণ – স্বাদ অনুযায়ী 
সাদা গোলমরিচ গুঁড়া – ১/২ চা চামচ
তেল বা মাখন – ১ টেবিল চামচ
ডিমের সাদা অংশ – ১টি (ঐচ্ছিক, সুপের কনসিস্টেন্সি বাড়ানোর জন্য)
চিকেন (সিদ্ধ ও কুচি করা, নন-ভেজ ভার্সনে)½ কাপ
পেঁয়াজ কুচি – পরিবেশনের জন্য

প্রণালী: প্রথমে সুইট কর্নের অর্ধেকটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নিন (ক্রিমি টেক্সচারের জন্য)।  বাকি কর্ন, গাজর, বিনস ও ক্যাপসিকাম আলাদা করে রাখুন। তারপর একটি প্যানে তেল বা মাখন গরম করুন। তাতে রসুন ও আদা কুচি দিয়ে হালকা ভেজে নিন যতক্ষণ না সুগন্ধ বের হয়।এবার গাজর, বিনস, ক্যাপসিকাম ও সিদ্ধ কর্ন দিয়ে ২-৩ মিনিট নেড়েচেড়ে নিন। এবার এতে ভেজিটেবল স্টক বা জল যোগ করুন। এরপর মিক্সারে গুঁড়ো করা কর্ন পেস্ট দিয়ে ভালোভাবে মেশান। লবণ, সয়া সস, ভিনেগার, চিনি ও গোলমরিচ দিয়ে ভালোভাবে নেড়ে নিন। কর্ণফ্লাওয়ার জল দিয়ে তৈরি করা মিশ্রণ ধীরে ধীরে ঢালুন এবং ক্রমাগত নাড়তে থাকুন, যাতে কোনো দানা না হয়। ২-৩ মিনিট পর দেখবেন সুপ একটু ঘন হয়ে এসেছে। আপনি চাইলে ডিমের সাদা অংশ ফেটে আস্তে আস্তে ঢালতে পারেন। এতে সুপ আরও সুন্দর টেক্সচার পাবে। সবশেষে চিকেন (যদি যোগ করতে চান) ও কুচি করা পেঁয়াজ ছড়িয়ে দিন। গরম গরম পরিবেশন করুন সুস্বাদু সুইট কর্ন সুপ। আর যদি নিরামিষ করতে চান তাহলে চিকেন ও ডিম বাদ দিয়ে দিন, স্বাদ একইরকম মজাদার হবে!

Continue Reading
Advertisement