পদত্যাগের জল্পনা নিছক নাটক, ইউনূস থাকছেন দায়িত্বে
Connect with us

বাংলাদেশ

পদত্যাগের জল্পনা নিছক নাটক, ইউনূস থাকছেন দায়িত্বে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে নির্বাচন-পূর্ব উত্তেজনার আবহে অবশেষে ইতি পড়ল প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus)-এর পদত্যাগ সংক্রান্ত জল্পনায়। শনিবার (২৪ মে) অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা ও অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ (Wahiduddin Mahmud) স্পষ্ট করে জানান, ইউনূস পদত্যাগ করছেন না। তাঁর সঙ্গে সঙ্গে বাকি উপদেষ্টারাও স্বপদে বহাল থাকছেন। ফলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজবে দাঁড়ি পড়ল।

ঢাকার একটি রুদ্ধদ্বার বৈঠকে অন্তর্বর্তী উপদেষ্টা পরিষদের সদস্যরা এ দিন মিলিত হন। দুপুর ২টা ২০ মিনিট নাগাদ ওই বৈঠক শেষ হয়। এরপরেই সাংবাদিকদের সামনে ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, কোনও উপদেষ্টাই পদত্যাগ করছেন না, এবং সবাই একসঙ্গে সরকারের দায়িত্বে রয়েছেন।

আরও পড়ুনঃ অপারেশন সিঁদুর সাফল্যের প্রেক্ষিতে নীতি আয়োগে প্রধানমন্ত্রী মোদির একতার আহ্বান

এই পরিস্থিতির পটভূমিতে উল্লেখযোগ্য যে, শনিবার জামায়াতে ইসলামি-সহ একাধিক রাজনৈতিক দলের সঙ্গে মুহাম্মদ ইউনূসের একটি উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল। ধারণা করা হচ্ছে, সেই বৈঠকে আগামী নির্বাচন নিয়েই আলোচনা হতে পারে। সেনাবাহিনী এবং বিএনপি (BNP) বারবার নির্বাচন দ্রুত করার দাবি জানিয়ে আসছে। সেনাপ্রধান ওয়াকার-উজ-জ়ামান (Waqar-uz-Zaman) সম্প্রতি সেনা ক্যান্টনমেন্টের এক ‘দরবার’ সভা থেকে ইউনূসকে সময়সীমা বেঁধে দেন। এর মধ্যেই বৃহস্পতিবার বিকেল থেকে মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুজব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

Advertisement
ads

বিষয়টিকে কেন্দ্র করে প্রথম বিস্ফোরণ ঘটে, যখন সংবাদমাধ্যম ‘বিবিসি বাংলা’ (BBC Bangla)-কে ইউনূসের প্রাক্তন সহকারী নাহিদ ইসলাম বলেন, “স্যর পদত্যাগ করতে চাইছেন।” তাতেই চাঞ্চল্য ছড়ায় কূটনৈতিক মহলে। যদিও একাংশ তখন থেকেই বিষয়টিকে ‘পরিকল্পিত নাটক’ বলেই মনে করছিলেন।

শেষপর্যন্ত, সরকারি স্তরে পদত্যাগের জল্পনায় ছেদ টানল অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আসা বিবৃতি। এখন সকলের নজর আগামী বৈঠকগুলিতে—যেখানে বাংলাদেশের নির্বাচনের রূপরেখা নির্ধারণ হতে পারে বলে রাজনৈতিক মহলের অনুমান।

Continue Reading
Advertisement