অপারেশন সিঁদুর সাফল্যের প্রেক্ষিতে নীতি আয়োগে প্রধানমন্ত্রী মোদির একতার আহ্বান
Connect with us

দেশের খবর

অপারেশন সিঁদুর সাফল্যের প্রেক্ষিতে নীতি আয়োগে প্রধানমন্ত্রী মোদির একতার আহ্বান

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: অপারেশন ‘সিঁদুর’-এর সফলতায় আত্মবিশ্বাসী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবার নীতি আয়োগের (NITI Aayog) বৈঠকে তুলে ধরলেন কেন্দ্র ও রাজ্যের একসঙ্গে পথচলার বার্তা। শনিবার নীতি আয়োগের দশম পরিচালন পর্ষদের বৈঠকে সভাপতির আসনে বসে প্রধানমন্ত্রী বলেন, “যদি কেন্দ্র এবং রাজ্য সরকারগুলো টিম ইন্ডিয়ার মতো কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, তবে কোনও লক্ষ্যই অধরা থাকবে না।”

এক্স (প্রাক্তন টুইটার)-এ নীতি আয়োগের তরফে দেওয়া বিবৃতিতে জানা গিয়েছে, বৈঠকে মোদি বলেন, “উন্নয়নের গতি ত্বরান্বিত করতে হবে। প্রতিটি রাজ্য যদি বিকশিত হয়, তাহলেই বিকশিত হবে ভারত। এটি আমাদের ১৪০ কোটি মানুষের অভিন্ন আকাঙ্ক্ষা।”

আরও পড়ুনঃ ফের রাজ্যে কোভিডের থাবা! দু’জনের দেহে ভাইরাসের হদিশে সতর্কতা

এই বৈঠকের মূল থিম ছিল “বিকশিত রাজ্য, বিকশিত ভারত @ ২০৪৭”। স্বপ্নের সেই ২০৪৭-এ পৌঁছনোর পথেই কৌশল নির্ধারণে বসেছিলেন কেন্দ্রের শীর্ষ নেতৃত্ব এবং রাজ্যের মুখ্যমন্ত্রীরা।

Advertisement
ads

প্রধানমন্ত্রীর নেতৃত্বে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন অধিকাংশ রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর এবং একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। তবে সূত্রের খবর, বৈঠকে অংশ নেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan) এবং কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah)।

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ নাগরিকের মৃত্যুর পর ভারত চালায় পালটা ‘অপারেশন সিঁদুর’। সেই সফল অভিযানের পরই দেশের সমস্ত মুখ্যমন্ত্রীদের এক মঞ্চে বসাল কেন্দ্র।

নীতি আয়োগের এই বৈঠক তাই শুধু উন্নয়ন কৌশলের পর্যালোচনা নয়, বরং রাষ্ট্রীয় ঐক্যের দিকেও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন রাজনৈতিক মহল।

Advertisement
ads
Continue Reading
Advertisement