পরপর নাশকতার ঘটনায় প্রশ্নের মুখে রেল নিরাপত্তা, ফের চাঞ্চল্য উত্তরপ্রদেশে
Connect with us

ভাইরাল খবর

পরপর নাশকতার ঘটনায় প্রশ্নের মুখে রেল নিরাপত্তা, ফের চাঞ্চল্য উত্তরপ্রদেশে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: ফের রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে নাশকতার চাঞ্চল্যকর চেষ্টা উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ডিব্রুগড়-দিল্লি রাজধানী এক্সপ্রেস (Dibrugarh-Delhi Rajdhani Express) এবং কাঠগোদাম-লখনউ এক্সপ্রেস (Kathgodam-Lucknow Express)। দুই ট্রেনের চালকের তৎপরতায় সুরক্ষিত রইল শতাধিক যাত্রীর প্রাণ। ঘটনায় নড়েচড়ে বসেছে রেল কর্তৃপক্ষ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় হরদেই-লখনউ রেলপথে (Hardoi-Lucknow route) দলেলনগর (Dalenagar) এবং অমরতালি (Amratali) স্টেশনের মধ্যবর্তী লাইনে কাঠের গুঁড়ি ফেলে দুর্ঘটনার চেষ্টা করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। শুধু গুঁড়ি ফেলে রাখা নয়, সেটিকে লোহার আর্থিং তার দিয়ে রেললাইনের সঙ্গে বেঁধে রাখা হয় যাতে ইমপ্যাক্ট আরও বেশি হয়।

আরও পড়ুনঃ বিজেপির দুর্নীতিবিরোধী বার্তা কতটা কার্যকর? গুজরাটে মন্ত্রীর ছেলেরা ধরা পড়ল

প্রথমে ছুটে আসছিল রাজধানী এক্সপ্রেস। রেললাইনে গুঁড়ি পড়ে থাকতে দেখে শেষ মুহূর্তে ইমার্জেন্সি ব্রেক (Emergency brake) কষে যান চালক। তাতেই দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। ট্রেন থামিয়ে চালক খবর দেন কর্তৃপক্ষকে এবং নিজেই গুঁড়িটি সরান লাইনের উপর থেকে। রাজধানীর ঠিক পিছনেই আসছিল কাঠগোদাম এক্সপ্রেস। সেই চালকও একইভাবে সতর্ক হয়ে ট্রেন থামিয়ে দেন।

Advertisement
ads

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রেল সুরক্ষা বাহিনী (RPF) এবং ঊর্ধ্বতন আধিকারিকেরা। রেললাইনে এই ধরনের ষড়যন্ত্রের নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।

রেল তদন্তকারী আধিকারিকদের অনুমান, এটি নিছকই দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত নাশকতা। উল্লেখ্য, গত বছরও দেশের বিভিন্ন প্রান্তে এমন ষড়যন্ত্র সামনে এসেছিল— কোথাও ডিটোনেটরের সাহায্যে ট্রেনে বিস্ফোরণ ঘটানোর চেষ্টাও হয়েছিল।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, দেশের রেলপথগুলিকে লক্ষ্য করে ক্রমাগত এই ধরনের হামলার পরিকল্পনা একটি বড়সড় নিরাপত্তা সংকেত। রেল মন্ত্রকের তরফে এই ঘটনার তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন হতে পারে বলে সূত্রের খবর।

Advertisement
ads
Continue Reading
Advertisement