উত্তর দিনাজপুর
রেল বোর্ডের নয়া নির্দেশ: কানকি স্টেশনে শুরু হচ্ছে এক্সপ্রেস ট্রেনের স্টপেজ
ডিজিটাল ডেস্ক: কানকি রেলওয়ে স্টেশনে থামবে এখন দুটি এক্সপ্রেস ট্রেন! রেল বোর্ডের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষামূলক ভিত্তিতে কানকি রেলওয়ে স্টেশনে দু’টি গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেনের থামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, শীঘ্রই কানকি রেলওয়ে স্টেশনে থামবে ১৩১৪১/১৩১৪২ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেস এবং ১৫৭১৯/১৫৭২০ কাটিহার-শিলিগুড়ি এক্সপ্রেস। রেল বোর্ড জানিয়েছে, এই সিদ্ধান্ত কার্যকর হবে যথাক্রমে “Early Convenient Date”-এ। অর্থাৎ খুব শীঘ্রই, সুবিধাজনক একটি তারিখ থেকে চালু হবে এই নতুন স্টপেজ।
আরও পড়ুনঃ শ্রাবণে রাশি অনুযায়ী শিব পুজো করলে জাগ্রত হবে গ্রহদেবতা, মিলবে মহাদেবের আশীর্বাদ
রেল বোর্ডের তরফে জানানো হয়েছে, এই থামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরীক্ষামূলকভাবে। যাত্রী টিকিট বিক্রির উপর বিশেষ নজরদারি রাখা হবে। জনস্বার্থে এই তথ্যটি ব্যাপকভাবে প্রচার করার নির্দেশও দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিভাগগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যেন নিয়মিত এই সিদ্ধান্তের কার্যকারিতা খতিয়ে দেখা হয়।
এই সিদ্ধান্তে উপকৃত হবেন উত্তর দিনাজপুর সহ পার্শ্ববর্তী জেলার বহু যাত্রী, যাঁদের দীর্ঘদিন ধরেই কানকি রেলওয়ে স্টেশনে ট্রেন থামানোর দাবি ছিল।