উত্তর দিনাজপুর
৫ আগস্ট থেকে বদল রাধিকাপুর এক্সপ্রেসের সময়সূচী, জানাল পূর্ব রেল
ফের পরিবর্তিত হতে চলেছে 13145 Kolkata–Radhikapur Express-এর সময়সূচী। এবারে এই গুরুত্বপূর্ণ রুটের ট্রেন চলাচলে বড়সড় পরিবর্তনের ঘোষণা করল Eastern Railway। এক বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্ব রেল দফতর জানায়, আগামী ৫ আগস্ট, ২০২৫ থেকে নতুন সময়সূচী অনুযায়ী চলবে এই এক্সপ্রেস ট্রেন।
নতুন নিয়ম অনুযায়ী, কলকাতা স্টেশন (Kolkata Station) থেকে এই ট্রেনটি ছাড়বে রাত ৮টা ৪০ মিনিটে (20:40 hrs)। রাত্রিকালীন যাত্রা শেষে, রায়গঞ্জ স্টেশন (Raiganj Station) পৌঁছাবে সকাল ৬টা নাগাদ এবং রাধিকাপুর (Radhikapur Station) পৌঁছাবে সকাল ৭টা ১৫ মিনিটে (07:15 hrs)। পূর্ব রেলের তরফ থেকে এই সময় পরিবর্তনের সিদ্ধান্ত যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল সূত্র।
উল্লেখ্য, নিয়মিত যাত্রীদের একাংশ দীর্ঘদিন ধরেই ট্রেনের সময়সূচী এগিয়ে আনার দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবিকেই সম্মান জানিয়ে পূর্ব রেল কর্তৃপক্ষ এই নতুন সময়সূচীর সিদ্ধান্ত নেয় বলে মনে করা হচ্ছে।
রেল দফতর আরও জানিয়েছে, যাত্রীদের মধ্যে এই পরিবর্তন নিয়ে যাতে কোনও বিভ্রান্তি না তৈরি হয়, তার জন্য সমস্ত স্টেশনে আগাম নোটিস ও ঘোষণার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও রেলের অফিসিয়াল ওয়েবসাইট ও অ্যাপে (IRCTC) এই আপডেট দেখা যাবে।
পরিষেবা বজায় রেখে যাত্রী স্বাচ্ছন্দ্যই রেলের মূল লক্ষ্য, জানাচ্ছে পূর্ব রেল। তাই সময় মতো পরিকল্পিত ও কার্যকরী বদলের পথে হাঁটছে রেল মন্ত্রক। এখন দেখার, এই নতুন সময়সূচীতে কতটা সুবিধা পান রাধিকাপুর এক্সপ্রেসের যাত্রীরা।