Connect with us

ধর্ম

শ্রাবণে রাশি অনুযায়ী শিব পুজো করলে জাগ্রত হবে গ্রহদেবতা, মিলবে মহাদেবের আশীর্বাদ

Dipa Chakraborty

Published

on

শ্রাবণ মাস শিবভক্তদের কাছে অত্যন্ত পবিত্র। জ্যোতিষ মতে, এই মাসে রাশি অনুযায়ী নির্দিষ্ট নিয়মে শিবের আরাধনা করলে জাগ্রত হয় ব্যক্তির নিজ নিজ গ্রহদেবতা এবং কাটিয়ে ওঠা যায় নানা দুঃখ-দুর্দশা। প্রত্যেক রাশির জন্য রয়েছে আলাদা পদ্ধতি ও উপাচার।

  • মেষ রাশি: সাদা চন্দন দিয়ে রামের নাম লিখে বেলপাতায় শিবলিঙ্গে নিবেদন করুন। জলাভিষেক করুন।

  • বৃষ রাশি: দুধ ও দই দিয়ে অভিষেক করে শিউলি ফুল ও সাদা চন্দনের তিলক দিন।

  • মিথুন রাশি: মধু দিয়ে রুদ্রাভিষেক করুন ও গরুকে সবুজ ঘাস খাওয়ান।

  • কর্কট রাশি: দুধ, দই, গঙ্গাজল ও মিছরি দিয়ে অভিষেক করুন।

  • সিংহ রাশি: ঘি দিয়ে অভিষেক ও পরে গঙ্গাজল নিবেদন করুন।

  • কন্যা রাশি: দুধ ও মধু দিয়ে অভিষেকের পরে বেলপাতা, মাদার ফুল, ধুতরো ও ভাং নিবেদন করুন।

  • তুলা রাশি: দই ও আখের রস দিয়ে অভিষেক করুন। মিছরি বিতরণ করুন।

  • বৃশ্চিক রাশি: তীর্থক্ষেত্রের জল দিয়ে অভিষেক করুন, দুধে চিনি ও মধু মিশিয়ে নিবেদন করুন।

  • ধনু রাশি: জাফরান মেশানো দুধ দিয়ে অভিষেক, গুড় ও হলুদ ফুল নিবেদন করুন।

  • মকর রাশি: ঘি, মধু ও দই দিয়ে অভিষেক করুন, তারপর নারকেলের জল ও নীল ফুল নিবেদন করুন।

  • কুম্ভ রাশি: ছাই মেশানো গঙ্গাজল দিয়ে অভিষেক করুন, পরে নারকেলের জল নিবেদন করুন।

  • মীন রাশি: কাঁচা দুধ দিয়ে অভিষেক, জাফরান তিলক ও হলুদ ফুল নিবেদন করুন।

শ্রাবণ মাসে সঠিক উপায়ে এই শিবপূজা করলে মিলতে পারে মহাদেবের কৃপা এবং রাশিগত গ্রহদেবতার শক্তিশালী প্রভাব।

Continue Reading
Advertisement
Developer