পুরুলিয়ায় তৃণমূলের সংগঠনে রদবদলের সম্ভাবনা, অভিষেকের বৈঠকে নজরে একাধিক ব্লক সভাপতি
Connect with us

ভাইরাল খবর

পুরুলিয়ায় তৃণমূলের সংগঠনে রদবদলের সম্ভাবনা, অভিষেকের বৈঠকে নজরে একাধিক ব্লক সভাপতি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পুরুলিয়ায় (Purulia) তৃণমূল কংগ্রেসের (TMC) সংগঠনে আসতে চলেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। সোমবার কলকাতায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এক বিশেষ বৈঠকে বসছেন জেলা নেতৃত্বের সঙ্গে।

সূত্রের খবর, বৈঠকে উপস্থিত থাকবেন জেলা সভাপতি, চেয়ারম্যান, বিধায়ক ও বিভিন্ন শাখা সংগঠনের ব্লক সভাপতিরা (Block Presidents)। এই বৈঠকের পরেই একাধিক ব্লকে সভাপতির বদলের সম্ভাবনা প্রবল বলে ইঙ্গিত মিলেছে তৃণমূল শিবির থেকে।

দলীয় সূত্রে জানা গিয়েছে, যেসব ব্লকে সাংগঠনিক দুর্বলতা বা ভোটের (Elections) ফল খারাপ হয়েছে, সেখানে বদলের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। হুড়া, পাড়া, রঘুনাথপুর-২, ঝালদা-১, বাঘমুণ্ডি, বলরামপুর, পুঞ্চা, বরাবাজার, পুরুলিয়া-২ এবং কোটশিলা—এই ব্লকগুলোতে সভাপতির বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে গাফিলতি, গোষ্ঠীদ্বন্দ্ব বা নির্বাচনী ব্যর্থতার কারণে।

Advertisement
ads

এই বিষয়ে জেলা চেয়ারম্যান শান্তিরাম মাহাত জানিয়েছেন, “সোমবার বেলা ১২টা থেকে বৈঠক শুরু হয়েছে। অভিষেকবাবু (Abhishek Banerjee) কী বার্তা দেন, সেটাই এখন দেখার বিষয়।”

অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলার সাংগঠনিক পর্যালোচনা বৈঠক করে ফেলেছেন। পুরুলিয়ার জন্য রাখা হয়েছে আলাদা দিন, যা থেকেই স্পষ্ট জেলার প্রতি তৃণমূল নেতৃত্বের বাড়তি গুরুত্ব।

প্রসঙ্গত, ২০১৯ লোকসভা (Lok Sabha), ২০২১ বিধানসভা (Assembly Election) এবং ২০২৪ লোকসভা—তিনটি বড় নির্বাচনে পুরুলিয়ায় বিজেপির (BJP) কাছে পরাজিত হয়েছে তৃণমূল। পর্যবেক্ষকদের মতে, দলের অন্দরের কোন্দল এবং সাংগঠনিক দুর্বলতাই এর কারণ। সেই প্রেক্ষিতেই এবার পুরুলিয়ায় ঢেলে সাজানো হতে পারে ঘাসফুল শিবিরের রণনীতি।

বিশেষজ্ঞদের মতে, অভিষেকের টিম এবং আইপ্যাক (I-PAC) যে রিপোর্ট তৈরি করেছে, তা বিচার করেই নেওয়া হবে রদবদলের চূড়ান্ত সিদ্ধান্ত। জেলা সভাপতি, চেয়ারম্যান ও স্থানীয় বিধায়কদের মতামতের উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

Advertisement
ads

তৃণমূলের এই বৈঠক পুরুলিয়ার রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলবে, তা এখন দেখার অপেক্ষা।