রাজ্যের খবর
ফের রাজ্যে আক্রান্ত পুলিশ! ঘটনাস্থল ভাঙড়, আটক ২
নিউজ ডেস্ক: জমি বিবাদ মেটাতে গিয়ে ফের আক্রান্ত পুলিশ। ঘটনায় আটক ২জন। জমিজমা সংক্রান্ত বিবাদ মেটাতে গিয়ে রাজ্যের ফের আক্রান্ত পুলিশ কর্মী। রীতিমতো মার্ খেতে হল তাদের। এবার ঘটনাস্থল ভাঙড়ের পোলেরহাট।
জানা গেছে, পুলিশ কর্মীদের মারধর করে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে যায় এলাকাবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল ভাঙড়ের পোলেরহাটে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে যারা আইনরক্ষক তাদের ওপর কিভাবে মারধর করা যেতে পারে? রাজ্যে যদি পুলিশ কর্মীর নিরাপত্তা না থাকে তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
বিষয়টা ঠিক কি? ঠিক কি ঘটেছে? কেন রাজ্যের বার বার আক্রান্ত হচ্ছেন পুলিশ কর্মীরা। আর কেনই বা জমির বিবাদ মেটাতে গিয়ে ভাঙ্গরে আক্রান্ত হলেন পুলিশ কর্মী?
ভাঙড়ের পোলেরহাটের নাটাপুকুর এলাকার বাসিন্দা রসিদ মোল্লা, ও নাসিরুদ্দিন মোল্লা। এক জমি সংক্রান্ত বিষয় নিয়ে জাহাঙ্গির মোল্লাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। যদিও ঘটনা দীর্ঘদিনের কিন্তু এদিন পরিস্থিতি একটু বেগতিক দেখে স্থানীয়রা খবর দেয় পুলিশকে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছয়। সেখানে পুলিশ আটক করে দুজনকে।
আরও পড়ুন – “টাকা আমি দিয়েছি, উদ্বোধন আমি করবো!” খড়্গপুরে ক্ষোভের মুখে দিলীপ
কিন্তু, যেই পুলিশ অভিযুক্তদের গাড়িতে তোলার সময়ই ঘটনাস্থলে থাকা এলাকার বাসিন্দারা তেতে ওঠে। অভিযোগ, পুলিশের হাত থেকে ওই দুজনকে কেড়ে নিতে যায় এলাকাবাসী। এক পুলিশ কনস্টেবলকে কিল, চড় ও ঘুসি মারা হয় পর্যন্ত। পুলিশের গাড়ি ভাঙচুরের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। যদিও ঘটনায় এখনও পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে।
তবে এই প্রথমবার নয়। এর আগে একাধিকবার রাজ্যে আক্রান্ত হয়েছে পুলিশ। বীরভূম থেকে হুগলি, মেদিনীপুর, চোপড়া বারবার আইনের রক্ষককে টার্গেট করেছে মারমুখী জনতা।এবার উত্তপ্ত হয়ে উঠলো ভাঙড়। স্বাভাবিকভাবেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে চিহ্নিত করে ধরপাকড় করা হবে বলেই জানিয়েছেন আধিকারিকরা।
আরও পড়ুন – স্ত্রীর আচরণে অতিষ্ঠ স্বামী, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ
