পুজোর আগে কলকাতায় প্রধানমন্ত্রী, সঙ্গে ডোভাল ও রাজনাথ, সেনা বৈঠকে যোগ
Connect with us

দেশের খবর

পুজোর আগে কলকাতায় প্রধানমন্ত্রী, সঙ্গে ডোভাল ও রাজনাথ, সেনা বৈঠকে যোগ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পুজোর আগেই রাজ্যে পা রাখতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তবে এই সফর কোনও রাজনৈতিক কর্মসূচিকে (Political Programme) ঘিরে নয়। একেবারে রাষ্ট্রীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে কলকাতায় আসছেন তিনি। 

১৫ সেপ্টেম্বর, ফোর্ট উইলিয়ামে (Fort William) আয়োজিত সেনাবাহিনীর (Indian Army) বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে মোদির সঙ্গে কলকাতায় আসবেন ‘সুপারস্পাই’ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভাল (Ajit Doval) এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)

তিনজনই একসঙ্গে যোগ দেবেন Combined Commanders’ Conference-এ। এছাড়াও ওইদিনই থাকতে পারেন সেনা সর্বাধিনায়ক (CDS) জেনারেল অনিল চৌহান (General Anil Chauhan), প্রতিরক্ষা সচিব (Defence Secretary) রাজেশ কুমার সিং (Rajesh Kumar Singh) সহ উচ্চপদস্থ সামরিক আধিকারিকরা।

মূল ফোকাস: সীমান্ত নিরাপত্তা ও কৌশলগত আলোচনা

Advertisement
ads

ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড (Eastern Command) সূত্রে জানা গেছে, ১৫-১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সম্মেলন। সীমান্ত পরিস্থিতি এবং উত্তরপূর্ব ভারতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হবে এই সম্মেলনে।

বিশেষত, সম্প্রতি অপারেশন সিঁদুর (Operation Sindhur)-এর প্রেক্ষাপটে রাজ্যে মোদি-ডোভাল-রাজনাথের উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

আঞ্চলিক ভূরাজনীতির প্রেক্ষাপট

Advertisement
ads
  • প্রতিবেশী বাংলাদেশে (Bangladesh) এখনও পুরোপুরি শান্তি ফেরেনি। হিন্দু সংখ্যালঘুদের উপর হামলা, সীমান্ত লাগোয়া অশান্তি একাধিকবার খবরের শিরোনামে।

  • নেপালে (Nepal) সরকারবিরোধী আন্দোলন এখন তীব্র।

  • চিন-ভারত সম্পর্ক সাম্প্রতিক এসসিও সম্মেলনের পর কিছুটা স্বাভাবিক হলেও, উত্তরপূর্ব সীমান্তের নিরাপত্তায় কেন্দ্রের (Centre) নজর অব্যাহত।

এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর সঙ্গে মোদি, ডোভাল এবং রাজনাথ সিংয়ের একান্ত বৈঠক যে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তা বলাই বাহুল্য।

এদিন মোদির কোনও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা নেই, বলেই ইস্টার্ন কমান্ডের মুখ্য জনসংযোগ আধিকারিক (PRO) গ্রুপ ক্যাপ্টেন হিমাংশু তিওয়ারি (Gp Capt Himanshu Tiwari) জানিয়েছেন।

Developer