ভাইরাল খবর
সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ শুনানি শেষ, এবার অপেক্ষা রায়দানের
ডিজিটাল ডেস্কঃ বকেয়া ডিএ (Dearness Allowance) মামলায় সুপ্রিম কোর্টে (Supreme Court) শেষ দফার শুনানি হয়ে গেল আজ। এখন শুধু রায়দানের অপেক্ষা। এই রায়ের দিকেই তাকিয়ে রয়েছেন লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী।
সুপ্রিম কোর্টের বাইরে দাঁড়িয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ (Bhaskar Ghosh) জানান,
“আজ সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার শুনানি শেষ হয়ে গেল। আরও দু’তিন সপ্তাহ অপেক্ষা করতে হবে। ওই সময়ের মধ্যে রাজ্য সরকারের হলফনামা (Written Submission) জমা পড়বে। তার এক সপ্তাহের মধ্যে আমাদের তরফে রিজয়েন্ডার (Rejoinder) জমা দেব। তারপর রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট।”
তিনি আশাবাদী এবং আত্মবিশ্বাসী— “আজকের শুনানি শুনে আমি নিশ্চিত, রাজ্য সরকারি কর্মচারীদেরই জয় হবে।”
রায়ের সম্ভাব্য দিক: যদি সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখে, তবে পঞ্চম বেতন কমিশনের (5th Pay Commission) আওতায় থাকা রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে।
এই মামলাকে ঘিরে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে। কর্মচারীদের দাবি, কেন্দ্রীয় হারে ডিএ না দেওয়া ‘বৈষম্যপূর্ণ ও অবৈধ’। হাইকোর্ট সেই দাবিকে সমর্থন জানালেও রাজ্য সরকার তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সর্বোচ্চ আদালত।