Connect with us

অপারেশন সিঁদুর

“মানুষ ভোট দিতে পারছে না, অথচ কুকুরের নামে ভোটার কার্ড!”— বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ অপারেশন সিদুর (Operation Sindoor) নিয়ে সংসদে আলোচনার আগে ফের কেন্দ্রকে তুলোধোনা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দিল্লি রওনা দেওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কেন্দ্রীয় সরকারকে একাধিক ইস্যুতে তীব্র কটাক্ষ করেন— যার মধ্যে ছিল পহেলগাঁও জঙ্গি হামলা, নির্বাচন কমিশনের ভূমিকা, এবং বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার ঘটনা।

তিনি বলেন, “আজ সংসদে আমরা বাংলায় কথা বলব। অপারেশন সিদুর নিয়ে আলোচনার মধ্যেও বাংলার অবস্থান তুলে ধরব। উত্তরপ্রদেশ, দিল্লি, ওড়িশা— BJP শাসিত রাজ্যগুলিতে বাঙালি শ্রমিকদের উপর যেভাবে অত্যাচার চলছে, তা মেনে নেওয়া যায় না।” তাঁর প্রশ্ন, “বাংলা বলায় কেন পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে? আমরা কি সেটা ভুলে যাব?”

আরও পড়ুনঃ পহেলগাঁও কাণ্ডে কেন্দ্রকে তুলোধোনা, অমিত শাহকে রিজাইনের হুঁশিয়ারি অভিষেকের 

পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও তীব্র অভিযোগ আনেন তিনি। “ভোটারদের ভয় দেখাতে SI-এর নামে চাপ তৈরি করছে। কুকুরের নামে ভোটার কার্ড হচ্ছে, অথচ সাধারণ মানুষ ভোটাধিকার পাচ্ছে না— এটা লজ্জার বিষয়,” মন্তব্য অভিষেকের। তিনি নির্বাচন কমিশনের কাজকে “চাটুকারিতা” ও “কৃতদাসত্ব” বলে অভিহিত করেন।

Advertisement
ads

BJP-কে আক্রমণ করে তিনি বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানেন না যারা, তাদের বাংলার সংস্কৃতি নিয়ে বলার অধিকার নেই। যাঁরা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, তাঁরা বাংলার ইতিহাস বুঝবে না।” অভিষেকের দাবি, “আমরা চাইলে মহারাষ্ট্র, রাজস্থান বা গুজরাটের মতো প্রতিশোধ নিতে পারতাম। কিন্তু তা আমাদের শিক্ষা নয়। আমরা বিভাজন করি না, উন্নয়ন করি।”

শেষে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “বাংলার মানুষকে অপমান করে শিক্ষা দিতে চাইলে, এবার আরও কঠোর জবাব পাবে বিজেপি।”

Developer