Connect with us

ভাইরাল খবর

ছাত্র মানেই পিছিয়ে নয়, রায়গঞ্জের স্কুলে লাস্ট বেঞ্চ উঠিয়ে নতুন দৃষ্টান্ত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ প্রথম স্কুলে যাওয়া, প্রথম বন্ধুর হাত ধরা কিংবা প্রথম বেঞ্চে বসার লড়াই—স্কুলজীবনের প্রতিটি পরতেই থাকে হাজারো “প্রথম”। কিন্তু সেই স্কুলঘরেই একটি অলিখিত ভেদরেখা বহুদিন ধরে বিরাজমান—ফার্স্ট বেঞ্চ বনাম লাস্ট বেঞ্চ। বলা হয়ে থাকে, প্রথম বেঞ্চ মানেই মনোযোগী ছাত্রছাত্রী, আর পিছনের সারি যেন ফাঁকিবাজদের জায়গা! কিন্তু এবার সেই ধ্যানধারণাতেই ধাক্কা।

দক্ষিণ ভারতের একটি মালয়ালম ছবি ‘স্থানার্থী শ্রীকুট্টান’ (Sthanarthi Sreekuttan)-এর প্রভাব সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই উঠে এসেছে নতুন চিন্তা—“No More Backbenchers”। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কাঞ্চনপল্লী জিএসএফপি স্কুলের (Kanchanpally GSFP School) প্রতিটি শ্রেণিকক্ষে এখন বেঞ্চ সাজানো হচ্ছে U-আকৃতির ফর্মেশনে, যাতে প্রত্যেক পড়ুয়া শিক্ষক-শিক্ষিকার মুখোমুখি বসে। লক্ষ্য একটাই—কেউ যেন পিছিয়ে না পড়ে, পিছনের বেঞ্চে বসে বলে উপেক্ষিত না হয়।

আরও পড়ুনঃ রায়গঞ্জ-বারসই সড়ক নির্মাণ কাজ শুরু: প্রকাশিত DPR, বরাদ্দ ১.৮৪ কোটি

তবে এই পরিকল্পনার পথে রয়েছে কিছু বাস্তব বাধাও। রায়গঞ্জের বীরনগর জিএসএফপি স্কুলে (Birnagar GSFP School) এই মডেল চালু করতে গিয়ে দেখা দিয়েছে জায়গার অভাব। শ্রেণিকক্ষে ছাত্রছাত্রীর সংখ্যা ৫০-৬০ জন হওয়ায় U-আকৃতির বেঞ্চ বসানো প্রায় অসম্ভব।

Advertisement
ads

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক নির্মল বোস (Nirmal Bose)। তাঁর মতে, ভাবনাটা ইতিবাচক, তবে পরিকাঠামোগত উন্নয়ন জরুরি। প্রশংসা করেছেন তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান (Gauranga Chauhan)-ও।

এক কথায়, লাস্ট বেঞ্চ নয়, এবার সবার জন্য সমান শ্রেণিকক্ষ—এটাই হতে চলেছে ভবিষ্যতের দিশা।

Continue Reading
Advertisement
Developer