পবনদীপের চিকিৎসা চলছে, অরুণিতা ব্যস্ত রেকর্ডিংয়ে—সমালোচনার মুখে গায়িকা
Connect with us

দুর্ঘটনা

পবনদীপের চিকিৎসা চলছে, অরুণিতা ব্যস্ত রেকর্ডিংয়ে—সমালোচনার মুখে গায়িকা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিপর্যয়ের মুখে একা হয়ে পড়লেন জনপ্রিয় গায়ক পবনদীপ রাজন (Pawandeep Rajan)। ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও, এখনও সংকট কাটেনি।

হাসপাতাল সূত্রে খবর, সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ শুরু হয় প্রায় ছয় ঘণ্টার জটিল অস্ত্রোপচার। ভেঙে গিয়েছে একাধিক হাড়, রয়েছে গভীর আঘাত। পরিস্থিতি বুঝে আগামী কয়েক দিনের মধ্যেই আরও একটি সার্জারি প্রয়োজন হতে পারে। এই দুঃসময়ে তাঁর ঘনিষ্ঠদের উপস্থিতি আশার আলো হয়ে উঠতে পারত। কিন্তু ঠিক এই মুহূর্তেই তাঁর সবচেয়ে কাছের বন্ধু এবং সহশিল্পী অরুণিতা কাঞ্জিলাল (Arunita Kanjilal) নেই তাঁর পাশে। স্বাভাবিকভাবেই, অনুরাগীদের একাংশের মধ্যে প্রশ্ন উঠছে— কেন এই দুর্যোগে অরুণিতাকে দেখা যাচ্ছে না হাসপাতালে?

অরুণিতার ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, তিনি বর্তমানে একটি গানের রেকর্ডিংয়ে ব্যস্ত। সংবাদমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে সেই সূত্র জানায়, “পবনদীপ কথা বলার মতো অবস্থায় নেই। অরুণিতাও অন্যদের মতোই খবর নিচ্ছেন সংবাদমাধ্যমের মারফত। কাজের ব্যস্ততার কারণে এখনও হাসপাতালে পৌঁছতে পারেননি।” যদিও সঙ্গে এটাও দাবি করা হয়, তিনি বন্ধু পবনদীপের দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন।

তবে পরিস্থিতি যতই গুরুতর হোক না কেন, পবনদীপের সঙ্গে এতদিনের ঘনিষ্ঠতা, মঞ্চে তাদের যুগল পারফরম্যান্স এবং বহুবার মিডিয়ায় প্রকাশ পাওয়া বন্ধুত্বের রসায়নের পর, এই সময়ে অরুণিতার অনুপস্থিতি অনেককেই বিস্মিত করেছে। পবনদীপের পরিবার এক কঠিন মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে— এমন পরিস্থিতিতে অরুণিতার ‘বিরক্ত না করার’ সিদ্ধান্ত কতটা সংবেদনশীল, তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

Advertisement
ads

উল্লেখ্য, একাধিক মঞ্চে একসঙ্গে গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন পবনদীপ এবং অরুণিতা। তাঁদের রসায়ন নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা ছিল। কিন্তু এই ঘটনায় সম্পর্কের বাস্তবতা যেন আলাদা করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

বর্তমানে পবনদীপের পরিবার তাঁর চিকিৎসা নিয়ে সম্পূর্ণ মনোযোগী। গায়কের দ্রুত সুস্থতা কামনায় একযোগে প্রার্থনায় অনুরাগীরা। তবে এই দুঃসময়েই অরুণিতার ‘নিঃশব্দতা’ নেটপাড়ায় এক অন্য আলোচনার জন্ম দিয়েছে।