ভাইরাল খবর
মাত্র ৫০ দিনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল, প্রথম দশে কারা রয়েছেন?
ডিজিটাল ডেস্কঃ মাত্র ৫০ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল (WBCHSE HS Result 2025)। মঙ্গলবার, ৭ মে দুপুর সাড়ে ১২টায় বিদ্যাসাগর ভবনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফলাফল ঘোষণা করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। ছাত্রছাত্রীরা দুপুর ২টো থেকে অনলাইনে রেজাল্ট দেখতে পাচ্ছেন।
২০২৫-এ উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পেয়ে রাজ্যে প্রথম দশে রয়েছেন –
প্রথম স্থান অধিকার করেছেন- রূপায়ণ পাল (Rupayan Pal)। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭, শতাংশ হিসাবে ৯৯.৪ শতাংশ।
দ্বিতীয় স্থান অধিকার করেছেন- তুষার দেবনাথ (Tushar Debnath), কোচবিহারের বক্সিরহাট হাই স্কুলের ছাত্র। তিনি পেয়েছেন ৪৯৬ নম্বর, অর্থাৎ ৯৯.২ শতাংশ
তৃতীয় স্থান অধিকার করেছেন- রাজর্ষি অধিকারী (Rajarshi Adhikari), তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৫, শতাংশ হিসাবে যা ৯৯ শতাংশ।
চতুর্থ স্থান অধিকার করেছেন- শ্রিজিতা ঘোষাল (Srijita Ghosal), সোনামুখী গার্লস’ হাই স্কুল- এর ছাত্রী। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৪ নম্বর, অর্থাৎ ৯৮.৮% শ্রিজিতা ঘোষাল রাজ্যে চতুর্থ হয়েছে। এবং মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে।
পঞ্চম স্থান- বিরেশ ঘোষ (Biresh Ghosh), রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন- এর ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৩ নম্বর, অর্থাৎ ৯৮.৬% শতাংশ। এছাড়াও পঞ্চম স্থান অধিকার করেছে প্রান্তিক গঙ্গোপাধ্যায়, আরামবাগ হাই স্কুল, হুগলি। তন্ময় পতি, সোনারপুর বিদ্যাপীঠ হাই স্কুল, দক্ষিণ ২৪ পরগনা। ঋদ্ধিত পাল, কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউট, পূর্ব বর্ধমান। কুন্তল চৌধুরী, ভাতার এমপি হাই স্কুল, পূর্ব বর্ধমান। ঐশিকী দাস, মণীন্দ্রনাথ হাই স্কুল, কোচবিহার। প্রাপ্ত নম্বর ৪৯৩।
ষষ্ঠম- রৌণক গড়াই, শ্রী অরবিন্দ বিদ্য়ামন্দির, হুগলি। আরাফত হোসেন,মুক্তাপুর হাই স্কুল, হুগলি। চয়ন দাস কবিরাজ, সাঁইথিয়া টাউন হাই স্কুল, বীরভূম। জয়দীপ পাল, মেমারি ভি এম ইনস্টিটিউশন, পূ্র্ব বর্ধমান। পরান্তাপ মুখোপাধ্যায়, নব নালন্দা শান্তিনিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বীরভূম। দেবদত্তা মাঝি, কাটোয়া ডিডিসি গার্লস হাই স্কুল, পূর্ব বর্ধমান। রূপাঞ্জন সরকার, রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল, উত্তর ২৪ পরগনা। অয়ন কুণ্ড, বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়, বাঁকুড়া। প্রাপ্ত নম্বর- ৪৯২।
সপ্তম- অনুষ্কা শর্মা, আলিপুরদুয়ার নিউটাউন গার্লস হাই স্কুল, আলিপুরদুয়ার। সৈয়দ মহম্মদ তমজিদ, রহিমপুর নবগ্রাম হাই স্কুল, হুগলি। অঙ্কন নন্দী, গোঘাট হাই স্কুল, হুগলি। তন্ময় হালদার, ছাত্র নন্দলাল ইনস্টিটিউড, হুগলি। শিল্পা গোস্বামী,ভেদুয়াশোল হাই স্কুল, বাঁকুড়া। শুভম পাল, বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল, পূ্র্ব বর্ধমান। প্রিয়াঙ্কা বর্মন, নগর ডাকলিগঞ্জ হাই স্কুল, কোচবিহার। জয়িশী ঘোষ, এগরা ঝটুলাল হাই স্কুল, পূর্ব মেদিনীপুর। বর্ণিতা হাজরা, এগরা স্বর্ণময়ী গার্লস হাই স্কুল, পূর্ব মেদিনীপুর। মহম্মদ সাজিদ হোসেন, হাওড়া গার্লস হাই স্কুল, হাওড়া। কোয়েল গোস্বামী, কচুয়া বাওয়ালমারি হাই স্কুল, জলপাইগুড়ি। মোট প্রাপ্ত নম্বর- ৪৯১
অষ্টম- জ্য়োতির্ময় দত্ত, ফালাকাটা হাই স্কুল, আলিপুরদুয়ার। তথাগত রায়, পাঠভবন, কলকাতা। রাজদীপ শাসমল, কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল, হুগলি। অভ্রদীপ বেরা, মহেশ রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, হুগলি। ঋতম মান্না, বাঁকুড়া জেলা স্কুল, বাঁকুড়া। দেবজিৎ রায়, বাঁকুড়া বাংলা বিদ্যালয়, বাঁকুড়া। অনুভব মণ্ডল, নব নালন্দা শান্তিনিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বীরভূম। কৃষ্টি সরকার, মণীন্দ্রনাথ হাই স্কুল, কোচবিহার। লিনা দাস, মণীন্দ্রনাথ হাই স্কুল, কোচবিহার। তিস্তা বেরা, রঘুনাথবাড়ি রাম তারক হাই স্কুল, পূ্র্ব মেদিনীপুর। নবমিতা কর্মকার, উদয়পুর হরদয়াল নাগ আদর্শ বিদ্যালয়, উত্তর ২৪ পরগনা। অদৃজ গুপ্ত, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিণ ২৪ পরগনা। ওম কুণ্ডু, সারদা বিদ্যাপীঠ, দক্ষিণ ২৪ পরগনা। রফিদ রানা লস্কর, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিণ ২৪ পরগনা। অঙ্কিত চক্রবর্তী, বেহালা হাই স্কুল, দক্ষিণ ২৪ পরগনা। শ্রেষ্ঠা মুখোপাধ্যায়, শ্রী রামকৃষ্ণ শিশুতীর্থ হাই স্কুল, হুগলি। প্রাপ্ত নম্বর- ৪৯০।
নবম- সৌরভ বেরা, ঝাড়গ্রাম কে কে ইনস্টিটিউশন, ঝাড়গ্রাম। বীপ্রদীপ জানা, কিশোরনগর শচিন্দ্র শিক্ষাসদন, পূর্ব মেদিনীপুর। সৌম্য সুন্দর রায়, মেদিনীপুর কলেজিয়েট স্কুল, মেদিনীপুর। অঙ্কুর ঘোষ, নিমতলা হাই স্কুল, মুর্শিদাবাদ। জিষ্ণু ঘোষ, মহেশ শ্রী আশ্রম বিদ্যালয়, হুগলি। নজফার রহমান, রামপুরহাট জিতেন্দ্রনাথ বিদ্যাভবন, বীরভূম। সায়ক বিশ্বাস, চাকদহ রামলাল একাডেমি। সত্যম বণিক, কোচবিহার রামভোলা হাই স্কুল, কোচবিহার। অদৃজা জানা, তাজপুর হাই স্কুল, পূর্ব মেদিনীপুর। পবিত্র মণ্ডল, সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির, দক্ষিণ ২৪ পরগনা। অর্ক মণ্ডল, বসিরহাট হাই স্কুল, বসিরহাট। তনয় টিকাদার, অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুল, উত্তর ২৪ পরগনা। অনিক বারুই, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, (ওন্দা)। অনীশ বারুই,নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, (ওন্দা)। সৌনক বন্দ্যোপাধ্যায়,টাকি হাউজ মাল্টিপারপাস হাই স্কুল, টাকি। শ্রীজিতা দত্ত, বেথুন কলেজিয়েট স্কুল, কলকাতা। সপ্তর্ষি পাঁজা, অঙ্কুরহাটি হাই স্কুল, হুগলি। প্রাপ্ত নম্বর-৪৯৮।
দশম- মৌসুমী পাল, মুরলিগঞ্জ হাই স্কুল, দার্জিলিং। কৌরব বর্মন,বলপুর হাই স্কুল, দক্ষিণ দিনাজপুর। সাগ্নিক পাত্র, মেদিনীপুর কলেজিয়েট স্কুল, পশ্চিম মেদিনীপুর। শ্রীপর্ণা মণ্ডল, পানশুলি হাই স্কুল, পশ্চিম মেদিনীপুর। অর্ক বন্দ্য়োপাধ্যায়, বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল, পূর্ব বর্ধমান। সর্বজিৎ সাহা, আরামবাগ হাই স্কুল, হুগলি। অদৃশা সামন্ত, রামনগর নুট বিহারি পালচৌধুরী হাউই স্কুল,হুগলি। দ্বীপ অধিকারী, বোলপুর। মৌমিতা মণ্ডল, আড়াইডাঙা ডিবিএম অ্যাকাডেমি, মালদহ। অভিষেক দাস, কান্দি রাজ হাই স্কুল, মুর্শিদাবাদ।
কলা বিভাগে বিপুল সংখ্যক পরীক্ষার্থী, পাশের হারে জেলার সাফল্য
এবছর কলা (Arts) বিভাগে মোট ৩,৬১,০১০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। তার মধ্যে ১,৫৪,৬১৮ জন ছাত্র এবং ২,০৬,৩৯২ জন ছাত্রী। রাজ্যের মধ্যে সর্বোচ্চ পাশের হার পূর্ব মেদিনীপুরে— ৯৫.৭৪ শতাংশ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা এবং তৃতীয় স্থানে রয়েছে কলকাতা।
পরীক্ষার্থীরা এবার তাদের মার্কশিটে যুক্ত কিউআর কোড (QR Code) স্ক্যান করে স্কুল, নাম, নম্বর-সহ নানা তথ্য এক ক্লিকে জানতে পারবে।
আজ থেকেই শুরু রিভিউ ও স্ক্রুটিনি, অনলাইনেই আবেদন
ফলপ্রকাশের দিন থেকেই মধ্যরাত থেকে রিভিউ ও স্ক্রুটিনির আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আগ্রহী ছাত্রছাত্রীরা অনলাইনে আবেদন করতে পারবে।
সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান, শিক্ষকদের পাশে থাকার জন্য। তিনি জানান, “পরীক্ষা, মূল্যায়ন এবং ফলপ্রকাশ— সব কিছু নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব হয়েছে রাজ্য সরকারের সহযোগিতায়।”
