ভাইরাল খবর
তরুণীর সঙ্গে হাতাহাতির পর এবার কালভার্ট ভাঙাকে কেন্দ্র করে বিতর্কে পানিহাটির তৃণমূল কাউন্সিলর
ডিজিটাল ডেস্কঃ আবারও আলোচনার কেন্দ্রে পানিহাটির (Panihati) ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার (TMC Councillor) শ্রাবন্তী রায় (Shrabanti Roy)। শনিবার সকালে সাধুরবাগান এলাকায় একটি পুরনো কালভার্ট (culvert) ভাঙাকে ঘিরে এক ইমারতি ব্যবসায়ীর (construction material trader) সঙ্গে বিবাদে জড়ালেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয় উত্তেজনার।
অল্প বৃষ্টিতেই পানিহাটি পুরসভার (Municipality) বিভিন্ন ওয়ার্ডে জল জমে যাওয়ার ঘটনা নতুন নয়। বিশেষ করে সাধুরবাগান এলাকার জলনিকাশি (drainage) সমস্যা দীর্ঘদিনের। স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানিয়ে আসছিলেন। সেই দাবিতে সাড়া দিয়ে কাউন্সিলার উদ্যোগ নেন একটি বড় ড্রেন (drain) পরিষ্কার করার, কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় ড্রেনের উপর থাকা ৪০ ফুট লম্বা এবং ৪ ফুট চওড়া একটি পুরনো কালভার্ট। সেটি না সরালে নিকাশি ব্যবস্থা সংস্কার সম্ভব ছিল না।
সেই কাজ শুরুর সময়ই প্রতিবাদ জানান পাশের দোকানের মালিক এক ব্যবসায়ী। তাঁর অভিযোগ, তাঁকে কোনও পূর্বে নোটিশ (prior notice) না দিয়েই কালভার্ট ভাঙার কাজ শুরু হয়েছে। তদুপরি, ভাঙার ফলে তাঁর বাড়ির জল সরবরাহ লাইন (water pipeline) ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন তিনি।
অন্যদিকে, কাউন্সিলার শ্রাবন্তী রায়ের সাফাই, “অনেকবার অনুরোধ করা হয়েছিল ব্যবসায়ীকে, কিন্তু তিনি নিজে কিছুই করেননি। বাধ্য হয়েই কাজ শুরু করতে হয়েছে। ড্রেন পরিষ্কার করে পুনরায় কালভার্ট তৈরি করে দেওয়া হবে—এ কথা আগেই জানানো হয়েছিল।”
স্থানীয়দের একাংশ কাউন্সিলারের পক্ষে দাঁড়িয়ে বলেন, ব্যবসায়ী অবৈধভাবে কালভার্টের উপর সিঁড়ি তৈরি করে রেখেছিলেন, যা জল বেরোনোর পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছিল।
প্রসঙ্গত, এই শ্রাবন্তী রায় আগেও সংবাদের শিরোনামে এসেছিলেন। গত জুন মাসে এক তরুণী স্কুটি চালকের (female scooter rider) সঙ্গে প্রকাশ্য রাস্তায় হাতাহাতিতে (altercation) জড়িয়ে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। পরে দলীয় কার্যালয়ে সেই বিষয়টি মিটিয়ে নেন।


