পহেলগাম হামলার মাস্টারমাইন্ড সইফুল্লা এখন দায় চাপাচ্ছে ভারতের ঘাড়ে, উঠছে প্রশ্ন
Connect with us

খুন

পহেলগাম হামলার মাস্টারমাইন্ড সইফুল্লা এখন দায় চাপাচ্ছে ভারতের ঘাড়ে, উঠছে প্রশ্ন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গি হানার দায় স্বীকার করেছিল ‘দ্য রেজিস্টেন্ট ফ্রন্ট’—লস্কর-ই-তইবার ছায়া সংগঠন। এবার সেই হামলার মূল চক্রী হিসেবে যাঁর নাম উঠে এসেছে, সেই সইফুল্লা খালিদ ওরফে সইফুল্লা কসৌরি এক ভিডিও বার্তায় চাঞ্চল্যকর দাবি করল—এই হামলার পিছনে নাকি রয়েছে ভারতই!

গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এই হামলার নেপথ্যে নেতৃত্ব ছিল পাকিস্তানঘনিষ্ঠ জঙ্গি সংগঠন লস্করের ডেপুটি চিফ সইফুল্লার হাতে। কিছুদিন আগেই তার নেতৃত্বে এক সভায় ভারতবিরোধী পরিকল্পনার ছক কষা হয় বলে খবর। সেই বৈঠকে উপস্থিত ছিল পাক সেনাআইএসআইয়ের সদস্যরাও

আরও পড়ুনঃ ভারতের কঠোর সিদ্ধান্তে চাপে পড়ে বৈঠকে পাকিস্তান সরকার

তবে হামলার দায় এড়াতে এবার পাল্টা অভিযোগের রাস্তা নিল সইফুল্লা। ভিডিও বার্তায় সে দাবি করেছে, ‘‘পহেলগাম হামলায় আমাদের কোনও হাত নেই। ভারত নিজেরাই নাটক করছে।’’

Advertisement
ads

কিন্তু এই সাফাইকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ ভারতীয় গোয়েন্দা মহল। কারণ, হামলার দায় সরাসরি ‘দ্য রেজিস্টেন্ট ফ্রন্ট’ স্বীকার করেছে, যাদের সঙ্গে সইফুল্লার সরাসরি যোগাযোগ রয়েছে বলে তথ্যপ্রমাণ সামনে এসেছে।

২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যু ঘিরে সারাদেশে চরম ক্ষোভ। এই ঘটনার পর একের পর এক কঠোর পদক্ষেপ করেছে ভারত সরকার। ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে আটারি সীমান্ত, বাতিল করা হয়েছে সমস্ত সার্ক ভিসা, এবং পাকিস্তানিদের ভারত ছাড়ার জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। স্থগিত হয়েছে সিন্ধু জল চুক্তিও

এই পরিস্থিতিতে সইফুল্লার ভিডিও বার্তা ভারতীয়দের মধ্যে আরও ক্ষোভ উস্কে দিয়েছে। কেউ কেউ সরাসরি বলছেন, ‘‘এই জঙ্গির দিন গোনা শুরু হয়ে গেছে।’’

Advertisement
ads