শান্তি ভেঙে মর্টারের গর্জন, পাকিস্তানকে দমন করল ভারতীয় সেনা
Connect with us

পাকিস্তান

শান্তি ভেঙে মর্টারের গর্জন, পাকিস্তানকে দমন করল ভারতীয় সেনা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ শিমলা চুক্তি বাতিলের পর থেকেই সীমান্তে ক্রমেই ঔদ্ধত্য বাড়াচ্ছে পাকিস্তান। পহেলগাঁও হামলার রক্তাক্ত ঘটনার রেশ না কাটতেই ফের নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাগুলি ও মর্টার হামলা চালাল পাক সেনা। বৃহস্পতিবার রাতের পর শুক্রবারও সীমান্তের ওপার থেকে বিনা উসকানিতে গুলিবর্ষণ শুরু হয়। জবাবে শক্ত প্রতিরোধ গড়ে তোলে ভারতীয় সেনা। প্রতিটি হামলার যথাযথ জবাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

পাকিস্তানের দিক থেকে ছোঁড়া মর্টার, শেল ও স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিতে রাতভর থমথমে হয়ে থাকে সীমান্তবর্তী এলাকা। সংঘর্ষবিরতি চুক্তির লাগাতার লঙ্ঘন ভারতীয় সেনাকে বাধ্য করেছে কঠোর প্রতিক্রিয়া দেখাতে। যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে বাংলাদেশে উদ্বেগ, বুদ্ধিজীবীদের সতর্কতা

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের এই আগ্রাসনের নেপথ্যে রয়েছে গভীর ষড়যন্ত্র। পহেলগাঁও হামলার পর কাশ্মীরে ভারতীয় সেনার ব্যাপক চিরুনি তল্লাশিতে বিপাকে পড়েছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি। তাই সীমান্তে উত্তেজনা বাড়িয়ে জঙ্গিদের অনুপ্রবেশ করানো বা পালানোর পথ তৈরি করতেই এমন গোলাগুলির আশ্রয় নিচ্ছে পাকিস্তান।

Advertisement
ads

উল্লেখ্য, পহেলগাঁও হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিয়েছেন, সন্ত্রাসবাদের মূলোচ্ছেদ করতেই হবে। সীমান্তের বাইরে কিংবা ভিতরে, জঙ্গিদের যেখানে পাওয়া যাবে সেখানেই চরম পরিণতি ডেকে আনা হবে। ইতিমধ্যে লস্কর-ই-তৈবার শীর্ষ কমান্ডার আলতাফ লালিকে নিকেশ করেছে ভারতীয় সেনা। অভিযান চলছে অন্য জঙ্গি ঘাঁটিগুলির দিকেও।

সীমান্তে উত্তেজনা যে আরও বাড়তে চলেছে, তা এখন কার্যত নিশ্চিত বলেই মনে করছেন কূটনৈতিক মহল। ভারতের অবস্থান স্পষ্ট– সন্ত্রাসবাদের মদতদাতা রাষ্ট্রকে কড়া জবাব দেওয়া হবে সময়মতো, উপযুক্ত জায়গায়।

Continue Reading
Advertisement