হুহু করে বাড়ছে সংক্রমণ, করোনার দ্বিতীয় ঢেউ শুরুর প্রহর গুণছে সাধারণ মানুষ
Connect with us

দেশ

হুহু করে বাড়ছে সংক্রমণ, করোনার দ্বিতীয় ঢেউ শুরুর প্রহর গুণছে সাধারণ মানুষ

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৯ মার্চ : দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ভারতে (India) করোনা ভাইরাসে (Coronavirus) নতুন করে সংক্রমিত ৩৯ হাজার ৭২৬ জন। মৃত্যু হয়েছে ১৫৪ জনের।

বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল ৩৫ হাজার ৮৭১। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ফিরেছেন ২০ হাজার ৬৫৪ জন। বাড়ছে অ্যাকটিভ রোগীর সংখ্যাও। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কোভিড রোগী ২ লক্ষ ৭১ হাজার ২৮২ জন। পাশাপাশি ইতিমধ্যে ৩ কোটি ৯৩ লক্ষ ৩৯ হাজার ৮১৭ জনের টিকাকরণ সম্পূর্ণ। করোনা ভাইরাস থাবা বসিয়েছিল দেশের ১ কোট ১৫ লক্ষ ১৪ হাজার ৩১১ জনের শরীরে। তাকে কাবু করে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ১০ লক্ষ ৮৩ হাজার ৬৭৯ জন। অন্যদিকে মহারাষ্ট্রের করোনা সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় লকডাউন চলছে। রাতে চলছে কারফিউ। অথচ করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসার কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না এই মুহূর্তে। ফলে করোনার দ্বিতীয় ঢেউ শুধু হলে মারাত্মক পরিস্থিতি ধারণ করতে পারে গোটা দেশেই। এনিয়ে তাই সাধারণ মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহারের ওপর জোর দিতে বলেছেন বিশেষজ্ঞরা।