করোনার দাপট বাড়ছে, স্বাস্থ্য বিধি মেনে চলার বার্তা চিকিৎসকদের
Connect with us

দেশ

করোনার দাপট বাড়ছে, স্বাস্থ্য বিধি মেনে চলার বার্তা চিকিৎসকদের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২০ মার্চ : করোনা ভাইরাস (coronavirus) সংক্রমণ ফের ঊর্দ্ধমুখী। গতকালের তুলনায় সামান্য বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও। শনিবার স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে মারণ ভাইরাস থাবা বসিয়েছে ৪০ হাজার ৯৫৩ জনের শরীরে।

মৃত্যু হয়েছে ১৮৮ জনের। তুলনায় সুস্থতার হার অনেক কম। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ফিরেছেন ২৩ হাজার ৬৫৩জন। বসন্তের শেষে গ্রীষ্মের শুরুতে ভারতে (India) আছড়ে পড়তে শুরু করেছে করোনার দ্বিতীয় ঢেউ। তার দাপটে কার্যত দিশেহারা অবস্থা দেশের মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যের। শীতের মরশুমে বাজারে ভ্যাকসিন আসার খানিকটা বাগে এলেও নতুন করে সংক্রমণ ক্রমশ ছড়িয়ে পড়ছে।  প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনার দাপট। শুক্রবারও দৈনিক করোনা সংক্রমণ ছিল প্রয় ৪০ হাজার ছুঁইছুঁই। আর শনিবার সেই সংখ্যা ৪১ হাজার থেকে হাতে গোনা দূরত্বে মাত্র।  বেড়েছে মৃত্যুর হারও। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ৮৮ হাজার ৩৯৪। করোনার থাবায় প্রাণ হারিয়েছেন দেশের ১ লক্ষ ৫৯ হাজার ৫৫৮ জন। ইতিমধ্যে টিকাকরণ হয়ে গিয়েছে দেশের ৪ কোটি ২০ লক্ষ ৬৩ হাজার ৩৯২ জনের। কিন্তু তাতেও উদ্বেগ কমছে না।