‘আমাদের পাড়া, আমাদের সমাধান’: কম খরচে দ্রুত কাজের লক্ষ্যে মমতার প্রশাসন মাঠে নামছে ২ আগস্ট
Connect with us

ভাইরাল খবর

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’: কম খরচে দ্রুত কাজের লক্ষ্যে মমতার প্রশাসন মাঠে নামছে ২ আগস্ট

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে রাজ্যজুড়ে শুরু হতে চলেছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ (Amar Para, Amar Samadhan) কর্মসূচি। আগামী ২ আগস্ট থেকে শুরু হয়ে তা চলবে ৩ নভেম্বর পর্যন্ত। পুজোর সময় ও সরকারি ছুটির দিন বাদ দিয়ে প্রতিটি ব্লক, গ্রাম ও শহরে ক্যাম্প করে জনগণের সমস্যা চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যে নবান্ন থেকে প্রকাশিত হয়েছে এই প্রকল্পের Standard Operating Procedure (SOP)

প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই কর্মসূচির মূল উদ্দেশ্য দ্রুত, স্বচ্ছ এবং কম খরচে মানুষের প্রাত্যহিক সমস্যার সমাধান করা। কাজের অগ্রগতি ও বাস্তবায়নের জন্য গঠিত হয়েছে তিনস্তরের কমিটি— রাজ্য, জেলা ও ব্লক স্তরে। মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Pant) এর নেতৃত্বে তৈরি হয়েছে স্টেট লেভেল অ্যাপেক্স কমিটি। রয়েছে ১৩ জন আধিকারিকের একটি রাজ্যস্তরের টাস্ক ফোর্স ও প্রতিটি জেলায় জেলাশাসকের নেতৃত্বে পৃথক টাস্ক ফোর্স।

আরও পড়ুনঃ রায়গঞ্জে প্রেমের পরিণতি রক্তাক্ত, শ্বশুরবাড়ির বিরুদ্ধে ট্রান্সজেন্ডার তরুণীর মারধরের অভিযোগ

সূত্রের খবর, প্রায় ৮০ হাজার বুথের মধ্যে ২৭ হাজার জায়গায় বসবে এই ক্যাম্প। প্রতিটি তিনটি বুথ নিয়ে একটি সেন্টার তৈরি করা হবে। অভিযোগ শোনার পরই অনলাইন মাধ্যমে তা নথিভুক্ত করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement
ads

এসওপি অনুযায়ী ১৫টি নির্দিষ্ট কাজ এই প্রকল্পের আওতায় আসবে— যেমন নিকাশি নালা নির্মাণ, পানীয় জলের সংস্থান, স্ট্রিট লাইট বসানো, কমিউনিটি টয়লেট তৈরি, অঙ্গনওয়াড়ি মেরামত, খেলার মাঠ, স্কুল রং, বর্জ্য ব্যবস্থাপনা, কমিউনিটি শেড প্রভৃতি। তবে বড় নির্মাণ, নতুন ভবন, জমি কেনা বা ভাড়া নেওয়ার কাজ এই প্রকল্পে নিষিদ্ধ।

পুরসভা সূত্রে খবর, প্রতিটি বুথে থাকবে একটি কমিটি যার প্রধান হবেন এলাকার পরিচিত মুখ। প্রতিটি কমিটির জন্য আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপও থাকবে, যা নিয়ন্ত্রণ করবেন পুর কমিশনার মনোনীত নোডাল অফিসার।

লক্ষ্য একটাই — পাড়ার মানুষকে সরাসরি সমস্যার সমাধান দেওয়ার নতুন মডেল।

Advertisement
ads
Continue Reading
Advertisement