ব্রাউনসুগার সহ আটক এক নার্স,রবিবার তোলা হল আদালতে ব্রাউনসুগার সহ আটক এক নার্স,রবিবার তোলা হল আদালতে
Connect with us

মালদা

ব্রাউনসুগার সহ আটক এক নার্স,রবিবার তোলা হল আদালতে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, মালদা, ১৪ মার্চ : গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ব্রাউন সুগার সহ এক নার্সকে রবিবার গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। এদিন মালদা শহরের হ্যান্টাকালি মোড় এলাকায় একটি বেসরকারি বাস থেকে ওই যুবতীকে আটক করা হয়।

পুলিশসুত্রে জানা গিয়েছে, ধৃত ওই নার্সের নাম আজিনুর খাতুন । তার বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার আলিপুর এলাকায়। এদিন সকালে গোপনসুত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের কাছে আসা তথ্য অনুযায়ী এক বেসরকারী বাস থেকে ওই নার্সকে আটক করে পুলিশ।তার ব্যাগে তল্লাশি চালিয়ে ব্রাউন সুগারের তিনটি প্যাকেট উদ্ধার করা হয়। সব মিলিয়ে প্রায় ৬০০ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়।ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায় জানিয়েছেন, এদিন সকালে ওই ব্রাউনসুগারগুলি পাচারের খবর পুলিশের কাছে এলে পরে অভিযান চালানো হয়। বিভিন্ন গাড়িতে নাকা চেকিং চালানোর পর এক বেসরকারী বাস থেকে এক যুবতীকে আটক করা হয়। সে শহরের এক বেসরকারী নার্সিংহোমে নার্সের কাজ করে।প্রায় ৬০০গ্রাম মত ব্রাউনসুগার বাজেয়াপ্ত করা হয়।উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা। এই ব্রাউনসুগারের প্যাকেটগুলি মালদা শহরের রথবাড়ি এলাকায় পৌছনোর কথা ছিল বলে জানিয়েছেন আইসি। রবিবার ধৃত যুবতীকে মালদা জেলা আদালত পেশ করা হয়। তবে ওই যুবতীর সঙ্গে এই পাচারচক্রে আরও কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।